1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জে  আওয়ামীলীগ ৪ জাপা ১ স্বতন্ত্র ১ আসনে  বিজয়ী।  - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কিশোরগঞ্জে  আওয়ামীলীগ ৪ জাপা ১ স্বতন্ত্র ১ আসনে  বিজয়ী। 

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৭৮ বার পঠিত
শাহ্ সারওয়ার জাহান,ষ্টাফ রিপোর্টার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ৬ আসনের মধ্যে ৪ টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী,১টি তে জাতীয় পার্টি ও ১টি তে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছে। জেলার ছয়টি আসনে বিভিন্ন দলের মোট ৪২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দা জাকিয়া নূর লিপি ‘নৌকা’ প্রতীকে ৭৬ হাজার ৭৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপরদিকে প্রতিদ্বন্দ্বী  তারই আপন বড় ভাই স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাফায়েতুল ইসলাম ‘ঈগল’ প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৯৯৮ ভোট।এ আসনটিতে ১৭৪টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ১৩ হাজার ৯৭৮ জন।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনটিতে স্বতন্ত্র প্রার্থী মো. সোহরাব উদ্দিন ‘ঈগল’ প্রতীকে ৮৯ হাজার ৫৩৯ ভোট পেয়ে অসমর্থিত ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী আব্দুল কাহার আকন্দ ৬৮ হাজার ৯৩২ ভোট এবং বিএনপির বহিস্কৃত মেজর (অবঃ) আখতারুজ্জামান রঞ্জন ট্রাক প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ১৯৯ ভোট।এ আসনটিতে ১৭০টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৯৩ হাজার ৮০৪ জন।
কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনটিতে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুজিবুল হক চুন্নু ‘লাঙ্গল’ প্রতীকে ৫৭ হাজার ৫৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মেজর (অবঃ) মো. নাসিমুল হক ‘কাঁচি’ প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ২৩৫ ভোট।এ আসনটিতে ১৪৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৪ লাখ ১৩ হাজার ৬৪৬ জন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজওয়ান আহমেদ তৌফিক ‘নৌকা’ প্রতীকে ২ লাখ ৮ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোহাম্মদ আবু ওয়াহাব পেয়েছেন ২ হাজার ৭৩৫ ভোট।এ আসনটিতে ১৪৭টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৮২ হাজার ২৫১ জন।
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আফজাল হোসেন ‘নৌকা’ প্রতীকে ৮৪ হাজার ৭৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সুব্রত পাল ‘ঈগল’ প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৯০১ ভোট।এ আসনটিতে ১১৫টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩০ হাজার ৭৬৪ জন।কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাপন ‘নৌকা’ প্রতীকে ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হাজি রুবেল ৩ হাজার ২০৬ ভোট পেয়েছেন।জাতীয় পার্টি ‘র নুরুল কাদের সোহেল ‘লাঙ্গল’ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৬ ও স্বতন্ত্র আব্দুস সাত্তার ‘ঈগল’ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৬৯ ভোট।এ আসনটিতে ১৪২টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৯৯ হাজার ২৪২ জন।দু’ একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের বিচ্ছিন্ন ঘটনা ব্যাতিত তেমন কোন বড় কোন ঘটনার খবর পাওয়া  যায়নি।তবে সবগুলোতেই ভোটার উপস্থিতি ছিল সর্ব্বোচ্চ শতকরা ত্রিশ ভাগ।
সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!