1. admin@auchsangbad.com : admin :
মাদক ব্যবসায়ী কুখ্যাত সন্ত্রাসী রোকুনুজ্জামানের সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

মাদক ব্যবসায়ী কুখ্যাত সন্ত্রাসী রোকুনুজ্জামানের সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর সদর উপজেলার ৯নং আশকরপুর ইউনিয়নের জামালপুর শেখপাড়া এলাকার হাসান আলীর ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী ও কুখ্যাত সন্ত্রাসী রোকুনুজ্জামানের সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারবর্গ ও এলাকাবাসী।রবিবার (৫নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন এবং প্রেসক্লাবের সম্মুখ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত সংবাদ সম্মেলন ও মানববন্ধনে সন্ত্রাসী রোকুনুজ্জামানের হামলার শিকার রনি আলমের স্ত্রী ইনারা ফারিয়া চৌধুরী বলেন শীর্ষ মাদক ব্যবসায়ী ও কুখ্যাত সন্ত্রাসী রোকুনুজ্জামান একাধিক মাদক মামলার আসামি এবং সরকার বিরোধী আন্দোলনের একনিষ্ঠ কর্মী ও বিএনপি নেতা।৯নংআশকরপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার তার মামা মোঃ আলাউদ্দিনের ইদ্দনে চালায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড।মামা ভাগিনার অত্যাচারে ও ভয়ে এলাকাবাসী তটস্থ।তাদের অন্যায়ের প্রতিবাদ করার সাহস কারো নেই।রোকুনুজ্জামান অন্যের সম্পদ জোর করে দখলে রেখে আমার স্বামী রনি আলমকে মেরে হাত পা ভেঙে দেয়াসহ মাথা ও শরীরের বিভিন্ন অংশে ক্ষত বিক্ষত করেছে।আমার স্বামীকে নৃশংসভাবে মারায় রোকুনুজ্জামানসহ ৬জনের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় গত ২৮অক্টোবর একটি মামলা হয় এবং যাহার মামলা নাম্বার ৬৩।মামলা থেকে জামিনে আসার পর সে আরো বেপরোয়া হয়ে উঠে।রোকুনুজ্জামান ও সন্ত্রাসী বাহিনীর ভয়ে আমরা বর্তমানে জীবনের নিরাপত্তা হীনতায় ভুকছি।কে এই রোকুনুজ্জামান ও তার মামা আলাউদ্দিন।তাদের ক্ষমতার উৎস কোথায়?প্রকাশ্যে মাদক ব্যবসা একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ,অন্যের জমি দখলসহ নানাবিধ অপকর্ম করেও বীদর্পে ঘুরে বেড়াচ্ছে।রাতে বসছে দখলকৃত জায়গায় রমরমা আসর।রোকুনুজ্জামান আমার স্বামীকে মেরে ঘুড়ছে বুক ফুলিয়ে আর আমার স্বামী রনি আলমকে কাতরাতে হচ্ছে হাসপাতালের বেডে।যারা আমার স্বামীকে অন্যায়ভাবে নৃশংসভাবে মেরেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।সেই সাথে সাংবাদিকদের মাধ্যমে আলাউদ্দিনের মত ভদ্র শয়তানের মুখোশ উন্মোচন করতে চাই যে সমাজের ভালো মানুষ সেজে সমাজের প্রতিনিধি হয়ে মানুষকে ইদ্দন জুগিয়ে অপরাধ কর্মকাণ্ড করার প্রবনতা সৃষ্টি করে।তার সাহচর্যেই তার ভাগিনা রোকুনুজ্জামান এতটা বেপরোয়া এতটা উশৃঙ্খল।তার বিরুদ্ধেও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।দিনাজপুর কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলার এজাহার সুত্রে জানা যায় গত ২৬অক্টোবর বিকেলে রোকুনুজ্জামান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ৯নং আশকরপুর ইউনিয়নের জামালপুর শেখপাড়ায় জোরপূর্বক অন্যের জায়গায় অনধিকার প্রবেশ করে জোরপূর্বক দখল করে নির্মান কাজ শুরু করলে লোক মারমত জানতে পেরে ইনারা ফারিহার স্বামী রনি আলম ও একই ইউনিয়নের নালাহার গ্রামের মোঃ মাজেদুর রহমানের ছেলে জমির হস্তান্তর সুত্রে মালিক মোঃ দুলাল নির্মান করতে নিষেধ করতে গেলে রোকুনুজ্জামান ও তার বাহিনী তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং গুরতর আহত করে।পরে সেখান থেকে মুমূর্ষু অবস্থায় রনি আলমকে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থার অবনতি হলে রনি আলমকে জিয়া হার্ট ফাউন্ডেশনেস্থানান্তর করা হয়।যাদের নির্মম অত্যাচারের কারনে রনি আলম হাসপাতালের বেডে কাতরাচ্ছে সেই শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট রোকুনুজ্জামান ও তার মদদদাতা মামা আলাউদ্দিনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রনি আলমের স্ত্রী ইনারা ফারিহা চৌধুরী ,তার পরিবারবর্গ ও এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!