1. admin@auchsangbad.com : admin :
বিভাগওয়ারি একটি করে সাংবাদিক প্রশিক্ষণ একাডেমিক গড়ে তুলুন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বিভাগওয়ারি একটি করে সাংবাদিক প্রশিক্ষণ একাডেমিক গড়ে তুলুন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

আব্দুল আউয়াল কোম্পানিগঞ্জ নোয়াখালী প্রতিনিধি.

ঢাকা,শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩: সাংবাদিকদের প্রশিক্ষিত করে ঘরে তুলতে প্রতিটি বিভাগে একটি করে সাংবাদিক প্রশিক্ষণ একাডেমি গড়ে তোলার দাবি করা হয়েছে।রাষ্ট্রের চতুর্থ স্তম্ভখ্যাত গণমাধ্যমের সাথে জড়িত সাংবাদিকদের দক্ষ করে গড়ে তোলার দায়িত্বও কিন্তু রাষ্ট্রের।অদক্ষ সাংবাদিকদের কারণে পেশার মর্যাদা নষ্ট হচ্ছে বলে দাবি করেন নেতৃবৃন্দ।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র উদ্যোগে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে বক্তারা এই দাবি করেন।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত অনলাইন ভিত্তিক তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার শনিবার রাত সাড়ে ১১টায় কোর্সটি সম্পন্ন হয়।পরবর্তী ৩০০ জনের প্রশিক্ষণ কোর্সটি ৫ নভেম্বর থেকে শুরু হবে বলে বিএমএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে।কোর্সে রিসোর্স পারসন ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটির গ্রাজুয়েট ও ঢাবির খন্ডকালীন শিক্ষক মাহমুদ মেনন খান, স্টামফোর্ট ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান আহমদ মজুমদার, ফিনল্যান্ড প্রবাসী গণমাধ্যম বিশেষজ্ঞ ড. মজিবুর রহমান দফতরি, বাংলা পোর্টালের সিইও ড. তাওহীদ হাসান,এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন-এ্যাবজার সভাপতি শাহিন বাবু, ঢাকা পোস্টের বার্তা সম্পাদক মাহবুর আলম সোহাগ,নেক্সাস টেলিভিশনের কারেন্ট এ্যাফেয়ার্স এডিটর আমীন আল রশীদ,মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ রুম এডিটর জেসমিন জাহান, ফ্রান্সের সাংবাদিক সুবর্না আক্তার, বিএমএসএফ’র প্রশিক্ষণ বিষয়ক উপ-কমিটির সদস্য আসাদুজ্জামান সাজু ও শাহিন আলম।প্রতিদিন রাত ৮টা থেকে তিনঘণ্টা ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সংবাদ লেখার কলাকৌশল,মাঠ পর্যায়ের নানা সমস্যা এবং উত্তরনের পথ,অনুসন্ধানী সাংবাদিকতা,গুজব,আইটি সম্পর্কিত ধারণা দেওয়া হয়।কোর্সটিতে রিসোর্স পারসন ও অংশগ্রহণকারীরা খোলামেলা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।তৃণমূল পর্যায়ের সাংবাদিকরা বিনামূল্যে এ ধরনের প্রশিক্ষণ কোর্স পেয়ে তারা আয়োজনকারী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি সন্তোষ প্রকাশ করেন।প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন বিএমএসএফ’র বোর্ড অব ট্রাস্টি ও কেন্দ্রীয় নির্বাহী সভাপতি আহমেদ আবু জাফর। তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি,নিরাপত্তা সুরক্ষা প্রদানের জন্য রাষ্ট্রের কাছে আহ্বান জানিয়ে সাংবাদিকদের প্রতি সদয় হতে রাষ্ট্র ও সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!