1. admin@auchsangbad.com : admin :
সরকারী নিয়ম-আইন না মেনেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে লালপুরে অবৈধ ইট ভাটা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

সরকারী নিয়ম-আইন না মেনেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে লালপুরে অবৈধ ইট ভাটা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৬১ বার পঠিত

সরকারী নিয়ম-আইন না মেনেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে লালপুরে অবৈধ ইট ভাটা

আবুল হাশেম
রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

ইটভাটায় মাটির ব্যাবহার নিয়ন্ত্রণ,ইটের বিকল্প ব্লক উৎপাদন ও ব্যবহারে বাধ্যবাদকতা আরোপ,ইটভাটার জন্য লাইসেন্স বাধ্যতামূলক,নির্দিষ্ট এলাকায় ইটভাটার জায়গা ও ভাটার সংখ্যা নির্ধারন,লাইসেন্স বিহীন ইটভাটা চালালে ২ বছরের জেল ও জরিমানার বিধান সংযোজন করে ইট প্রস্তুত ও (ভাটা নিয়ন্ত্রণ) সংশোধন আইন-২০১৯ এর বিভিন্ন ধারায় বিভিন্ন বাধা-নিষেধ ও শাস্তির বিধান থাকলেও কোন নিয়ম ও আইনের তোয়াক্কা না করেই সরকারি ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন জায়গায় ফসলি জমিতে ব্যাঙের ছাতার মতো যত্র-তত্র ভাবে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা।এতে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছেন।অন্যদিকে ইটভাটা মালিকরা উৎকোচের বিনিময়ে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে ওই সব ইটভাটা স্থাপন করছে বলে সচেতন মানুষের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে।আর এসব ইটভাটার কারণে কমে যাচ্ছে আবাদি জমির পরিমাণ ও উর্বরতা। ফলে হুমকির সম্মুখীন হচ্ছে ফসলি জমি।
এছাড়া ইট পুড়ানোর কাজে বনজ ও ফলজ গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে বিভিন্ন প্রজাতের ফলজ ও বনজ গাছ উজাড় হয়ে যাচ্ছে। আর কাঠ পোড়ানো কালো ধোঁয়ার কারণে ফসল ও আমের মুকুলের ব্যাপক ক্ষতির আশংকা করছেন স্থানীয়রা।
অন্যদিকে স্বাশ কষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে ছোট শিশু থেকে শুরু করে সব ধরনের মানুষ। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে জনসাধারণ।
সরজমিনে গিয়ে দেখা গেছে,লালপুর উপজেলার পদ্মা নদীর চর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিকট ও রাস্তার দুই পাশে এবং লোকালয়ে প্রায় ৩০-৩২ টি অবৈধ ইটভাটা আছে।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এসব ভাটা মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কোন প্রকার প্রদক্ষেপ নিতে দেখা যায় না বলে জানান স্থানীয়রা।এমনকি প্রশাসনের পক্ষ থেকে ইটভাটা গুলোতে তেমন কোন অভিযানও চোখে পড়ে না।
স্থানীয় প্রশাসনের অবহেলার কারণে যত্র,তত্র ভাবে অবৈধ ভাবে ইটভাটা গড়ে উঠছে বলে অভিযোগ তুলেছে সচেতন মহল। এ বিষয়ে লালপুরের কৃষক আনারুল,মোবারক,মুকুল,ও লিটন বলেন,ইটভাটার কালো ধোঁয়ার কারণে রবি শস্য সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ বিষয়ে আখচাষী ইসমাইল হোসেন বলেন,ইটভাটার ধোঁয়ায় আম এর মুকুল নষ্ট হয়ে যায়। এবং আমের গুটি গুলোতে কালো দাগ দেখা দেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামিমা সুলতানা বলেন লালপুর উপজেলায় অবৈধ ভাবে গড়ে ওঠা সকল ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব‍্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!