
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সোমবার(৯ই অক্টোবর)জাতীয় জন্ম,মৃত্যু নিবন্ধন দিবস পালন উপলক্ষে উপজেলা সদরে মনোজ্ঞ র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল প্রধান অতিথি ও পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তব্য ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া,রফিকুল ইসলাম রেনু, ইফতেকার মোমতাজ খোকন,সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল,আলম ফরাজী সহ প্রমুখ।