1. admin@auchsangbad.com : admin :
 প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে  হত্যা-ঘাতক আটক। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

 প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে  হত্যা-ঘাতক আটক।

  • প্রকাশের সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৯৮ বার পঠিত

 প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে

 হত্যা-ঘাতক আটক।

মোঃ সোহেল মিয়া বিশেষ প্রতিনিধি।
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রকাশ্য দিবালোকে ছেলের সামনে বাবাকে ছুরির আঘাতে হত্যা করেছে প্রতিবেশী নূরে আলম (৩০) নামে এক বখাটে যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৮টায় পৌর এলাকার পুরানবাজারে আওয়াল মিয়ার বাড়ি সংলগ্ন।
 নিহত বাবুল মিয়া (৩২) একজন ফেরিওয়ালা ও পৌর এলাকার পশ্চিমপাড়া (নদীর চর) মহল্লার মোতালীবের ছেলে।
এ ঘটনায় ঘাতক নূরে আলমকে আটক করেছে পুলিশ। সে একই এলাকার রইছ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, নূরে আলম চুরি, ছিনতাই, মাদক ও জুয়া খেলাসহ নানা অপকর্মের সাথে জড়িত।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে বাবুল মিয়ার ঘরে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটে। ঘর থেকে তার মোবাইল ফোন ও বিদেশ যাওয়ার জন্য জমানো নগদ টাকা চুরি হয়। চুরির ঘটনার সময় বাবুল মিয়ার ছেলে আব্দুল্লাহ (৮) চোরকে দেখে ফেলে ও চিনতে পারে। সকালে সে তার বাবাকে জানায় ঘরে চুরি করতে আসা দুইজনের মধ্যে প্রতিবেশী নূরে আলম ছিল। ছেলের বক্তব্যের ভিত্তিতে বাবুল মিয়া এলাকার কাউন্সিলরসহ কয়েকজনকে বিষয়টি জানায়। জানানোর পর বাবুল মিয়া ছেলেকে নিয়ে পুরানবাজারে দিকে চলে আসে।
সেখানে অভিযুক্ত নূরে আলমের সাথে তার দেখা হয়। সে বাবুল মিয়ার কাছে তার বিরুদ্ধে আনীত চুরির অভিযোগ ও বিভিন্ন জনের কাছে বিচার দেয়ার বিষয়টি জানতে চায়। নূরে আলম লোকজনের সামনে কথা না বলে তাদেরকে ডেকে ২০-২৫ গজ দূরে নিয়ে যায়। সেখানে নূরে আলমের পিতা রইছ উদ্দিন, ভাই ফজলুসহ কয়েকজন অপেক্ষা করতে থাকে। সেখানে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নূরে আলম তাদের সামনে ছুরি দিয়ে বাবুল মিয়ার গলায় আঘাত করে গুরুতর জখম করে। এ সময় ছেলে আব্দুল্লাহ এর চিকিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে বাবুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রকাশ্য দিবালোকে ছেলের সামনে বাবাকে ছুরির আঘাতে হত্যা করেছে প্রতিবেশী নূরে আলম (৩০) নামে এক বখাটে যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৮টায় পৌর এলাকার পুরানবাজারে আওয়াল মিয়ার বাড়ি সংলগ্ন। নিহত বাবুল মিয়া (৩২) একজন ফেরিওয়ালা ও পৌর এলাকার পশ্চিমপাড়া (নদীর চর) মহল্লার মোতালীবের ছেলে।
এ ঘটনায় ঘাতক নূরে আলমকে আটক করেছে পুলিশ। সে একই এলাকার রইছ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, নূরে আলম চুরি, ছিনতাই, মাদক ও জুয়া খেলাসহ নানা অপকর্মের সাথে জড়িত।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে বাবুল মিয়ার ঘরে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটে। ঘর থেকে তার মোবাইল ফোন ও বিদেশ যাওয়ার জন্য জমানো নগদ টাকা চুরি হয়। চুরির ঘটনার সময় বাবুল মিয়ার ছেলে আব্দুল্লাহ (৮) চোরকে দেখে ফেলে ও চিনতে পারে। সকালে সে তার বাবাকে জানায় ঘরে চুরি করতে আসা দুইজনের মধ্যে প্রতিবেশী নূরে আলম ছিল। ছেলের বক্তব্যের ভিত্তিতে বাবুল মিয়া এলাকার কাউন্সিলরসহ কয়েকজনকে বিষয়টি জানায়।
জানানোর পর বাবুল মিয়া ছেলেকে নিয়ে পুরানবাজারে দিকে চলে আসে।
সেখানে অভিযুক্ত নূরে আলমের সাথে তার দেখা হয়। সে বাবুল মিয়ার কাছে তার বিরুদ্ধে আনীত চুরির অভিযোগ ও বিভিন্ন জনের কাছে বিচার দেয়ার বিষয়টি জানতে চায়।
 নূরে আলম লোকজনের সামনে কথা না বলে তাদেরকে ডেকে ২০-২৫ গজ দূরে নিয়ে যায়। সেখানে নূরে আলমের পিতা রইছ উদ্দিন, ভাই ফজলুসহ কয়েকজন অপেক্ষা করতে থাকে। সেখানে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নূরে আলম তাদের সামনে ছুরি দিয়ে বাবুল মিয়ার গলায় আঘাত করে গুরুতর জখম করে। এ সময় ছেলে আব্দুল্লাহ এর চিকিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে বাবুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার ও কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি জানান, আমরা ঘাতক নূরে আলমকে আটক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!