1. admin@auchsangbad.com : admin :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নির্বাচনে সভাপতি শামসুল, সাধারণ সম্পাদক রেজাউল - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নির্বাচনে সভাপতি শামসুল, সাধারণ সম্পাদক রেজাউল

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

দীর্ঘ প্রতীক্ষা ও সকল বাধা বিপত্তিকে পেছনে ফেলে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩। নির্বাচনে ১৩ ভোট ব্যবধান রেখে সভাপতির চেয়ার নিশ্চিত করেছেন ক্লাবটির সাবেক সিনিয়র সহ-সভাপতি আনন্দ টিভির রাজশাহী প্রতিনিধি শামসুল ইসলাম। তিনি মোট ২৩টি ভোট পেয়েছেন। এদিকে অনেক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদকের চেয়ার নিশ্চিত করেছেন সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক গণকন্ঠ পত্রিকার ষ্টাফ রিপোর্টার রেজাউল করিম।১৬ সেপ্টেম্বর ( শনিবার) সকাল ১০ টা থেকে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে ভোট গ্রহন শুরু হয়ে দুপুর ২ টায় ভোট গ্রহন শেষ করেন নির্বাচন কমিশন। উক্ত নির্বাচনে ৪০ টি ভোটের মধ্যে ৩৬ টি ভোট গ্রহণ হয়। বাকী চারটি ভোটের মধ্যে ২ টি ভোট নষ্ট হয়। এসময় দুজন অনুপস্থিত ছিলেন। গৃহীত ভোটের মধ্যে ২৩টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সিনিয়র সহ সভাপতি ও আনন্দ টিভি’র রাজশাহী প্রতিনিধি সামসুল ইসলাম। এর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক সকালের সময়ের রাজশাহী ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা পেয়েছেন ১০ ভোট। অপর সভাপতি প্রার্থী সাবেক সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ভোট পেয়েছেন ৩ টি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটির আরেকটি গুরুত্বপূর্ণ পদ, সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক গণকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার রেজাউল করিম।এছাড়াও ২০ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি হয়েছেন আলাউদ্দিন মন্ডল। আরেক সহ সভাপতি প্রার্থী দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার আনসার তালুকদার স্বাধীন পেয়েছেন ১৬ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মোস্তাফিজুর রহমান জীবন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বদেশ প্রতিদিন পত্রিকার ব্যুরো প্রধান আল আমিন হোসেন পেয়েছেন ১৫ ভোট। ১৯ ভোট পেয়ে ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন এফডিআর ফয়সাল। নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল ভোট পেয়েছে ১৭টি। ১৬ ভোট পেয়ে নির্বাহী সদস্য-১ হয়েছেন আল আমিন পাপন। ১০ ভোট পেয়ে নির্বাহী সদস্য-২ হয়েছেন শফিকুর রহমান ইমন। নির্বাহী সদস্যে অপর দুই প্রার্থী আক্তার হোসেন হিরা ও আবুল হাসেম পেয়েছে ৪ টি করে ভোট। এতে লটারি করে নির্বাহী সদস্য-৩ হয়েছেন আক্তার হোসেন হিরা। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক শাহিন সাগর, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন নিহাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফিজ বিন সরকার পাভেল।নির্বাচন কমিশনের সহকারী কমিশনার এড. জ্যোতিউল ইসলাম সাফী উক্ত ফলাফল ঘোষণা করেন।উল্লেখ্য, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বরেণ্য শিক্ষাবিদ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সহকারি নির্বাচন কমিশনার পদে ছিলেন এটিএন বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন ও এডভোকেট জ্যোতিউল ইসলাম শাফী। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন দৈনিক রাজশাহীর আলো’র সম্পাদক-প্রকাশক
আজিবর রহমান। সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শ্যাম দত্ত, রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক চৌধুরী মাহমুদ হাসান খান ইতু ও মাইটিভি রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু।এসময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী মহানগর জাসদ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী মহানগর সিপিবি সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, রাজশাহী মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী এবং চ্যানেল আই সিনিয়র স্টাফ রিপোর্টার আবু সালে মোহাম্মদ ফাত্তাহ প্রমুখ। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের রাজশাহী প্রতিনিধি মাইনুল হাসান জনি ও রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!