1. admin@auchsangbad.com : admin :
ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে ময়মনসিংহে সাংবাদিকদের সমাবেশ ও স্বারকলিপি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে ময়মনসিংহে সাংবাদিকদের সমাবেশ ও স্বারকলিপি

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৩৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ প্রতিনিধি.মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে লালিত,প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার সমর্থক দৈনিক ঢাকা প্রতিদিন ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার।৮ম ওয়েজবোর্ডে সর্বোচ্চ বিজ্ঞাপন রেটভূক্ত এ পত্রিকায় কাস্টমস কর্মকর্তা ডঃতাজুল ইসলামের লুটপাট ও বেশুমার সহায় সম্পদের বিবরণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর পরই তিনি প্রভাব খাটিয়ে পত্রিকাটির ডিক্লিয়ারেশন ও ডিএফপি’র তালিকাভুক্তি বাতিল কুটকৌশল করেন।উচ্চ আদালতের কৃপায় পত্রিকাটি আবার সচল করতেই উক্ত কাস্টমস কর্মকর্তা আবারও পত্রিকাটি বন্ধ করার পায়তারা চালানোসহ সম্পাদককে নানারকম হুমকি ধমকি দিয়ে চলছেন।অনেক পরিবারের রুটিরুজির প্রতিষ্ঠান ঢাকা প্রতিদিনকে রক্ষা করাসহ দাপুটে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবিতে ময়মনসিংহ সাংবাদিক সমাজ প্রতিবাদ সভা ও স্বারকলিপি প্রদান করে।রবিবার সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে প্রায় শতাধিক সংবাদকর্মী এই প্রতিবাদ সভা করেন।সভায় দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ডঃতাজুল ইসলামের বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশে দুদক ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তারা আরো বলেন,এ প্রভাবশালী কর্মকর্তাকে চাকরিতে বহাল রাখাবস্থায় চলমান এ তদন্ত প্রভাবিত হওয়ার আশংকা রয়েছে।এ অবস্থায় তাকে সাময়িক বরখাস্ত করে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করতে ময়মনসিংহ সাংবাদিক সমাজ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।সভায় ঢাকা প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক সাইদুর রহমান রিমন,ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি এম এ আজিজ, দৈনিক আলোকিত সকালের ময়মনসিংহ প্রতিনিধি বদরুল আমীন,নিউজ মেইল পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি তাজুল ইসলাম বাবু,ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আসাদুজ্জামান আসাদ,ঢাকা টাইমস ময়মনসিংহ প্রতিনিধি জয়নাল আবেদীন,আমাদের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক কামরুল হাসান,আমাদের সময়ের ময়মনসিংহ প্রতিনিধি নজরুল ইসলাম,আজকের বসুন্ধরার চীফ ক্রাইম রিপোর্টার শিবলী সাদিক খান, দৈনিক স্বজন পত্রিকার বার্তা সম্পাদক মোঃ কামাল হোসেন,স্বদেশ সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার রঞ্জন মজুমদার শিবু,দৈনিক পয়গাম পত্রিকার ওয়াহিদুজ্জামান আরজু,৭৫ বাংলাদেশের সম্পাদক মাইন উদ্দিন উজ্জল, ময়মনসিংহ প্রতিদিনের স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া পলাশ,জামালপুর মডেল প্রেসক্লাব কার্যকরী সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ,ডেইলি শেরপুর পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান মনির,আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ন মহাসচিব নুর আলম সিদ্দিকী মানু,জাতীয় সাংবাদিক সংস্থার শেরপুর জেলা কমিটির জনকল্যাণ সম্পাদক আমিরুল ইসলাম,ভালুকা প্রতিনিধি রফিকুল ইসলাম,বকশীগঞ্জ সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক এইচএম মুসা আলী,দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রুহুল আমিন,ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলামসহ বিভাগীয় শহরের বিভিন্ন দৈনিকে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।পরে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!