1. admin@auchsangbad.com : admin :
সরেরহাট এতিমখানা কর্তৃপক্ষের দায়ের করা মামলায় প্রকাশকসহ তিন সাংবাদিকের স্থায়ী জামিন মুঞ্জর - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

সরেরহাট এতিমখানা কর্তৃপক্ষের দায়ের করা মামলায় প্রকাশকসহ তিন সাংবাদিকের স্থায়ী জামিন মুঞ্জর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৫০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
দুর্নীতির সংবাদ প্রকাশ করায় প্রকাশক সহ তিন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট কল্যাণী শিশু সদন নামের একটি এতিমখানা কর্তৃপক্ষ।প্রথমে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দাখিলের নির্দেশ দিয়ে প্রকাশকসহ ওই তিন সাংবাদিকের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদালত। পরবর্তীতে দ্বিতীয় দফায় রাজশাহী জেলা দায়রাজজ আদালত স্থায়ী জামিন প্রদান করেন।সাংবাদিকতা পেশা জাতির দর্পণ,রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং জাতির বিবেক হিসেবে পরিচিত।আর দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে প্রতিনিয়ত ঘটে যাওয়া নানা ঘটনা,দুর্ঘটনা এবং অনিয়ম দূর্নীতি সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে জীবন বাজি রেখে কাজ করে চলেছেন সাংবাদিকরা। তবে অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরতে গিয়ে সাংবাদিকরা প্রায়শই বাধার সম্মুখীন হচ্ছেন,হচ্ছেন হামলা-মামলার স্বীকার, এমনকি সন্ত্রাসী আক্রমণে প্রাণটাও বিসর্জন দিতে হচ্ছে সাংবাদিকদেরকেই।সম্প্রতি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক‘নাগরিক ভাবনা’র একটি অনুসন্ধানী দল রাজশাহীর একটি এতিমখানার দুর্নীতির তথ্য প্রকাশ করায় পত্রিকার প্রকাশকসহ তিন সাংবাদিকের নামে জামিন অযোগ্য ধারা দিয়ে মিথ্যা মামলা দায়ের করেন এতিমখানা কর্তৃপক্ষ।পরবর্তীতে পত্রিকার ওই তিন সাংবাদিককে আদালত সমন জারি করলে আইনের প্রতি শ্রদ্ধাশীল সাংবাদিকরা আদালতে উপস্থিত হয়ে বিচার প্রার্থনা করেন।বিচার কার্যক্রম শুরু হলে শুরুতেই বেড়িয়ে আসে বাদী পক্ষের মিথ্যা তথ্য দিয়ে শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে মামলা দায়েরের বিষয়টি।এ সময় বিচারক মামলার বাদীকে মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়ের করায় আদালতে উপস্থিত সকলের সামনে ভৎসনা করেন। এ সময় উপযুক্ত তথ্য প্রমাণ দাখিলের নির্দেশ দিয়ে পত্রিকার প্রকাশকসহ তিন আসামীকে জামিন দেন। পরবর্তীতে রাজশাহী জেলা দায়রাজজ আদালত স্থায়ী জামিন মুঞ্জর করেন।সূত্রে জানা যায়,রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট কল্যাণী শিশু সদন নামের একটি এতিমখানার বিরুদ্ধে সুস্পষ্ট অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রমাণের ভিত্তিতে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা শুরু করে জাতীয় দৈনিক ‘নাগরিক ভাবনা’। প্রতিবেদন প্রকাশের পরপরই সারাদেশে বিভিন্ন মহলে সাড়া পড়ে যায়। সেই সাথে শুরু হয়‘নাগরিক ভাবনা’র রাজশাহী জেলা প্রতিনিধি রবিউল ইসলাম ও উপ সম্পাদক রেজাউল করিমকে ওই এতিমখানা কর্তৃপক্ষের হুমকি-ধামকি।কিন্তু দৈনিক‘নাগরিক ভাবনা’সিদ্ধান্তে অবিচল থেকে প্রকাশ করে যায় একের পর এক তিনটি ধারাবাহিক প্রতিবেদন।প্রতিবেদনে প্রতিষ্ঠানটির সকল অনিয়ম দুর্নীতির চিত্র বিস্তারিতভাবে তুলে ধরা হয়। বেড়িয়ে আসে এতিম নিবাসীদের প্রতি কর্তৃপক্ষের নির্যাতন ও নানা দুর্নীতি।এছাড়াও এতিমের নামে আসা সরকারি বরাদ্দের টাকা কিভাবে নিজেদের ভোগ বিলাসিতায় ব্যবহার করছেন প্রতিষ্ঠান মালিক ও তার দুই ছেলে। শুধু তাই নয়,সরেরহাট এতিমখানা কর্তৃপক্ষকে ইন্ধনদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নাম-ও চলে আসে প্রকাশিত প্রতিবেদনে।আর তখনই মরণ ছোবল দেয় এতিমখানা কর্তৃপক্ষ।রাজশাহীর আমলী আদালতে ‘নাগরিক ভাবনা’র প্রতিনিধিদের চাঁদাবাজ আখ্যায়িত করে পত্রিকার সম্পাদক-প্রকাশকসহ তিন সাংবাদিকের নামে এজাহার দাখিল করেন।এজাহার দাখিলের পর আদালত সাংবাদিকদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন উপজেলা সমাজসেবা দপ্তরের দ্বায়িত্বরত কর্মকর্তাকে, যার বিরুদ্ধে ইতোমধ্যে সংবাদ প্রকাশ করেছে দৈনিক ‘নাগরিক ভাবনা’।ফলে পর্যাপ্ত তদন্ত না করেই বাদী পক্ষের এজাহারে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা।উপজেলা সমাজসেবা কর্মকর্তার তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পত্রিকার সম্পাদক-প্রকাশকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে সমন জারি করেন আদালত।গত ১৫ জুন(বৃহস্পতিবার)আইনের প্রতি শ্রদ্ধাশীল তিন সাংবাদিক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। জামিন শুনানীর এক পর্যায়ে এজাহারে বাদী পক্ষের মিথ্যা তথ্য প্রদানের বিষয়টি পরিষ্কার হয়ে যায় বিচারকের কাছে।এ সময় প্রকাশিত সংবাদের সকল সাক্ষ্য প্রমাণ আদালতে জমা দানের তারিখ ঘোষণা করে তিন সাংবাদিকের জামিন মঞ্জুর করা হয়।পরবর্তীতে গত বুধবার(১২ জুলাই)সাংবাদিকরা আদালতে উপস্থিত হয়ে স্থায়ী জামিন আবেদন করলে রাজশাহী জেলা দায়রাজজ আদালত স্থায়ী জামিন মুঞ্জর করেন।এ বিষয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফরোজা সিদ্দিকা বলেন,“দশের কথা জানতে ও জানাতে-ই আমাদের দৈনিক‘নাগরিক ভাবনা’র পথচলা।সমাজের সকল অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আমাদের কলম চলবে,সত্য তথ্য প্রকাশ থেকে কোনভাবেই আমাদের বিরত রাখা যাবে না।দেশের বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে,মাননীয় বিচারকের রায়ে দেশবাসী তার প্রমাণ পেয়েছে।”মামলার আসামি রেজাউল করিম খান বলেন,“আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে‘নাগরিক ভাবনা’য় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছি।এতে করে একটি স্বার্থান্বেষী মহলের আতে ঘা লাগাটাই স্বাভাবিক।এতে করে আমাদের কলম থেমে যাবে সেটি ভাববার কোন অবকাশ নেই।আমরা আবারও পূর্ণ উদ্যোমে সমাজের সকল দুর্নীতি তুলে ধরবো।দুর্নীতি যে-ই করুক,আমরা খুজে বের করে তাদের দুর্নীতি ফিরিস্তি আকারে প্রকাশ করবো। আমাদের সাথে থাকুন, চোখ রাখুন‘নাগরিক ভাবনা’য়,শীঘ্রই আরও বিস্তারিত তথ্য দিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হবে।”মামলার অপর আসামি দৈনিক‘নাগরিক ভাবনা’র রাজশাহী জেলা প্রতিনিধি রবিউল ইসলাম বলেন,“সংবাদ সংগ্রহ করতে গেলে হামলা-মামলা ঘটবেই।আর দুর্নীতির তথ্য প্রকাশ করলেই কণ্ঠরোধ করতে দেওয়া হবে চাঁদাবাজী মামলা, এটা-ই দুর্নীতিপরায়ন ব্যক্তি বা প্রতিষ্ঠানদের মূল হাতিয়ার।আমরা সত্যের পথে ছিলাম,আছি,থাকবো। কোন বাধা-ই সত্য প্রকাশে আমাদের পথরোধ করতে পারবে না,ইনশাল্লাহ সত্যের জয় নিশ্চিত।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!