
পূবাইল(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর পূবাইলে ১০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের ৩০০০/-টাকাসহ ২ জনকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।গতকাল ৭ জুলাই রাতে পূবাইল থানায় কর্মরত এএসআই/মোঃ সুজন মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ পূবাইল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার,ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করার সময় পূবাইল থানাধীন তালটিয়া সাকিনস্থ জনৈক জহিরুলের ঢাকা ব্যাটারী হাউজ দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাদের গ্রেপ্তার করা হয়।আসামীরা হলেন,(১)আলাউদ্দিন(৩৫)নিকট হতে ০৫ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ ৩০০০/-টাকা এবং(২)আসামী মোঃ রাসেল পারভেজ নিকট হতে ০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ঘটনার সহিত জড়িত পলাতক অন্য আসামী ৩। মোঃ নাসিম মাহমুদ ওরফে পাপ্পু(৩২)গনের বিরুদ্ধে এজাহার দায়ের করা সহ পূবাইল থানায় মামলা রুজু করা হয়।যা পূবাইল থানার মামলা নং-০২,তারিখ-০৭/০৭/২০২৩ খ্রিঃ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনী ১৪(ক)/৪১পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যথাযথ মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে ইতিমধ্যে আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে,পলাতক আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।