
সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ:ময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশের অভিযানে ৪০ লিটার চোলাই মদ ও মাদক পরিবহনের ব্যবহৃত ০১টি Toyota প্রাইভেটকার এবং ০৮ গ্রাম হেরোইন সহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।এবিষয়ে ওসি মজিদ বলেন,ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহামেদ ভূইয়া নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর ইসলাম ফকির সদর সার্কেলের সার্বিক দিক নির্দেশনায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি।তারই অংশ হিসেবে গতকাল ৮ জুলাই শনিবার রাত্রিকালীন পৃথক অভিযান পরিচালনা করে মুক্তাগাছা পৌরসভাধীন ৪নং ওয়ার্ড সেবা পল্লী রোড বটতলা জনৈক নাজমুল এর দোকানের সামনে হইতে ১।মোঃ সোহাগ (৩৩),পিতা-মৃত জালাল উদ্দিন,মাতা-মৃত মাজেদা খাতুন,২।মোঃ তানজিল (২৮),পিতা-মোঃ মুনসুর আলী,মাতা-রোকেয়া বেগম, ৩।মোঃ রনি(২৮),পিতা-মোঃ আঃ বারেক,মাতা-সাফিয়া খাতুন,৪। ড্রাইভার মোঃ কামরুল হাসান @ রাজীব (৩৩),পিতা-মোঃ মোজাম্মেল,মাতা-রোকেয়া বেগম,সর্ব সাং-খাগডহর,থানা-কোতোয়ালী,জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয় এবং আসামীদের মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি Toyota প্রাইভেটকার তল্লাশী করিয়া ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। প্রাইভেটকার ও চোলাই মদ জব্দ তালিকা মূলে জব্দ করিয়া থানায় নিয়ে আসা হয়।অপর অভিযানে ০৮ গ্রাম হেরোইন সহ জুলহাস উদ্দিন (২৩),সাং- মুজাটি কে গ্রেফতার করিয়া পৃথক দুইটি মামলা রুজু করিয়া আসামীদের
ইং ০৮/০৭/২০২৩ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।*