1. admin@auchsangbad.com : admin :
৬৭ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপুসল প্লাস খাওয়াবে মসিক - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

৬৭ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপুসল প্লাস খাওয়াবে মসিক

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ প্রতিনিধি.

৬৭ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপুসল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জাতীয় ভিটামিন-এ প্লাস উদ্বোধন করা হয়েছে।গতকাল(রবিবার ১৮ জুন)সকাল ১০ টায় নগরভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।এ ক্যাম্পেইনের আওতায় সকাল ০৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৫ টি স্থায়ী ও ৩০১ টি অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৪৩০ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস ৫৭ হাজার ৬৭৩ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন উদ্বোধনকলে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন,ময়মনসিংহ সিটি কর্পোরেশন ইপিআই,ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন,কৃমি নিয়ন্ত্রণ ইত্যাদি সকল কার্যক্রম সফলতার সাথে বাস্তবায়ন করে আসছে।এ ক্যাম্পেইন সফল করারও সকল প্রস্তুতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রয়েছে।মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় সিটি কর্পোরেশনের অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ,কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন এনজিও এ কার্যক্রম বাস্তাবায়নে কাজ করছে।
তিনি আরও বলেন,ক্যাম্পেইন উপলক্ষ্যে লিফলেট বিতরণ,মাইকিং,সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকলের সুস্থতার জন্যই ভিটামিন-এ প্রয়োজন। আমাদের খাদ্যাভাসের মাধ্যমে ভিটামিন-এ গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন,কোন শিশু এ ক্যাম্পেইনে বাদ পড়লে এ সপ্তাহব্যাপী মসিকের ইপিআই কেন্দ্রে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবে।উদ্বোধনকালে ০১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান বাবু, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সলর হামিদা পারভীন,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব,মেডিকেল অফিসার ডাঃ আসমাউল ইসলাম রূম্পা,খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার,সাংবাদিকবৃন্দ,অভিভাবকবৃন্দ, প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!