
সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ:
ময়মনসিংহে আগামী ১৮ই জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার(১৫ জুন) সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় ভিটামিন-এ ক্যাপসুল প্রথমত স্বাস্থ্যকর্মী/স্বেছাসেবক খাওয়াবেন।যদি কোন অভিভাবক করোনার কারনে শিশুকে স্বাস্থ্যকর্মীস্বেচ্ছাসেবকের হাতে খাওয়াতে না চাই তাহলে স্বাস্থ্যকর্মী/স্বেচ্ছাসেবকের নির্দেশনা মোতাবেক নিজে খাওয়াবেন।কান্নারত অবস্থায় কিংবা জোর করে শিশুকে ভিটামিন’এ’ক্যাপসুল খাওয়ানো যাবে না।সবগুলো ভিটামিন’এ’ক্যাপসুল একসাথে কেটে রাখা যাবে না সহ নানা রকম দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।সভায় ময়মনসিংহ সিভিল সার্জন ডা:নজরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডা:পরিক্ষিত কুমার পাল সহকারী সিভিল সার্জন,ডা:ফয়সাল আহমেদ,অমিত রায় সাধারন সম্পাদক ময়মনসিংহ প্রেস ক্লাব,ফয়সাল আহমেদ মেডিকেল অফিসার,সুমন ভট্টাচার্য দৈনিক আমাদের কন্ঠ,
প্রদীপ বিশ্বাস দৈনিক সকালের সময়,রবীন্দ্রনাথ পাল দৈনিক আজকের বাংলাদেশ,জগদীশ চন্দ্র দাস দৈনিক স্বদেশ সংবাদ,আতাউল করিম খোকন,দৈনিক যুগান্তর সহ প্রমুখ।