1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরে আলোচিত ধর্ষন মামলার পলাতক প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

দিনাজপুরে আলোচিত ধর্ষন মামলার পলাতক প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে আলোচিত ধর্ষন মামলার পলাতক প্রধান আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব১৩এর একটি অভিযানিক দল।১৩জুন দিবাগত রাতে দিনাজপুর র‍্যাব ১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি ১এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষন মামলার প্রধান আসামীর অবস্থান নির্নয় করে র‍্যাব-১১সিপিএসসি আদমজীনগরের চৌকস দলের সহায়তায় দিনাজপুর সদর উপজেলার কোতয়ালি থানাধীন পূর্বপারগাঁও এলাকার অক্ষয় চন্দ্র রায় নিরঞ্জন রায়ের ছেলে ধর্ষন মামলার প্রধান আসামী ধর্ষক নতুন চন্দ্র রায় নতুন রায়(২১)কে ঢাকার কেরানীগঞ্জ তেলঘাট এলাকা থেকে আত্মগোপন থাকা অবস্থায় গ্রেফতার করে।দিনাজপুর র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন‍্যান্ট মাহমুদ বশির আহমেদের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ‍্যমে জানা যায় যে,ভিকটিমের সাথে ধর্ষক নতুন চন্দ্র রায়ের পরিচয়ের সুবাদে গত ৩০এপ্রিল আসামীর গ্রামের পার্শ্ববর্তী একটি বাড়িতে রাত্রি যাপন করে এবং ভিকটিমকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে দিনাজপুর কোতয়ালি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।মামলা হবার পর থেকেই র‍্যাব ছায়া তদন্ত অব‍্যাহত রাখে।এরই প্রেক্ষিতে র‍্যাব-১১ সিপিএসসি আদমজীনগর ঢাকা এবং দিনাজপুর র‍্যাব-১৩ এর সহায়তায় ধর্ষন মামলার পলাতক প্রধান আসামী নতুন চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষনের ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।গ্রেফতারকৃত আসামীকে কোতয়ালী থানায় হস্তান্তর করে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!