1. admin@auchsangbad.com : admin :
বাঘায় জমি জবর দখলের চেষ্টা ও ইউএনও কর্তৃক আদালতে ভূল প্রতিবেদন প্রেরনের প্রতিবাদে সংবাদ সম্মেলন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাঘায় জমি জবর দখলের চেষ্টা ও ইউএনও কর্তৃক আদালতে ভূল প্রতিবেদন প্রেরনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৮৮ বার পঠিত

আবুল হাশেম-রাজশাহী বিভাগীয় প্রধানঃ
সংবাদদাতা-রাজশাহীঃরাজশাহীর বাঘায় আফতাব উদ্দিন নামে এক ব‍্যাক্তির বিরুদ্ধে জমি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে।সে উপজেলার খানপুর এলাকার মৃতঃ কৈয়ব আলীর ছেলে।এ সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)কর্তৃক আদালতে ভূল তথ‍্য সম্বলিত প্রতিবেদন প্রেরনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি“শাজাহান”ও তার পরিবার।১০ জুন(শনিবার)দুপুর ১২টার সময় বাঘা মডেল প্রেস ক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে প্রায় ১৫/১৬জন গ্রামবাসিসহ উপস্থিত হয়ে ভুক্তভোগী শাজাহান আলী লিখিত বক্তব্যে বলেন,“বাঘা উপজেলার ২নং গড়গড়ি ইউপির খানপুর মৌজায় আমরা নিচে বসতঘর এবং উপরে টিনসেড বিশিষ্ট ২য় তলায় ৪টি দোকান ঘর নির্মান করে দোকানঘর ভাড়া দিয়ে ২০ বছরের অনেক উর্ধকাল যাবত প্রতিপক্ষগনের জ্ঞাতসারে নির্বিবাদে ভোগ দখল করছি।এমতাবস্থায় আকস্ষিক কাল বৈশাখী ঝড়ে আমাদের হক দখলীয় নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তির উপর নির্মিত টিনসেডের চালা(টিন)উড়ে ক্ষতিগ্রস্ত হয়।পরে তা মেরামত করতে গেলে প্রতিপক্ষ আফতাব আলী ও তার সঙ্গীয় ৩/৪ জন গত ইংরেজী ২/১২/২০২২ তারিখ অনুমান সকাল ১০.০০ ঘটিকায় সময় তফসিল বর্ণিত দোকান ঘর ও বাড়ীর ভিতর অনধিকার প্রবেশ করে দোকান ঘর মেরামতে বাধাসহ বাড়ী ঘর ভাঙ্গিয়া ফেলে ভোগদখলী সম্পত্তি থেকে আমাদের বেদখল করিবার হুমকি প্রদান করেন।এইভাবে ক্রমাগত প্রতিপক্ষগন উক্ত সম্পত্তিতে জোর পূর্বক অনুপ্রবেশ করে আমাদের বেদখল করার অপচেষ্টায় লিপ্ত হয়ে ভয়ভীতি ও উচ্ছেদের হুমকি প্রদান করেন।উপায়ন্তর না পেয়ে গত ২৭/১২/২০২২ তারিখে আদালতে অভিযোগ দাখিল করা হয়।উক্ত অভিযোগ আমলে নিয়ে বিজ্ঞ আদালত নালিশী সম্পত্তি আমাদের ভোগ দখলে আছে কিনা তা তদন্তের জন‍্য সহকারী কমিশনার(ভূমি)-বাঘা কে তদন্তের দায়িত্ব দেন।কিন্তু সহকারী কমিশনার (ভূমি)-বাঘা ছুটিতে থাকায় তদন্ত করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার।ইউএনও সরেজমিনে গিয়ে তদন্ত করে যে প্রতিবেদন পাঠিয়েছেন,তা ভূল,মিথ‍্যা,এবং পক্ষপাতমুলক।তিনি তাঁর প্রেরিত প্রতিবেদনে লিখেছেন,নালিশী সম্পত্তি আমাদের ভোগ দখলে নাই এবং দোকানঘর পরিত্যক্ত অবস্থায় আছে।কিন্তু আপনারা সরেজমিনে গিয়ে তদন্ত করে দেখেন,প্রকৃত সত‍্য হলো,বিগত ৪০/৪৫ বছর থেকে উল্লেখিত সম্পত্তি আমাদের ভোগ দখলে আছে।আপনাদের নিকট আমাদের আকুল আবেদন,উপরে বর্ণিত কারনে ন্যায় বিচারের স্বার্থে প্রতিপক্ষগন যাতে নালিশী সম্পত্তিতে বেআইনী ভাবে অনুপ্রবেশ করে আমাদের শান্তিপূর্ণ ভোগ দখলে বাধা সৃষ্টি করতে না পারে বা বাড়ী ঘর ভাঙ্গিয়া উচ্ছেদের কারন ঘটাইতে না পারে সে জন‍্য আপনারা প্রকৃত সত‍্য অনুসন্ধানপূর্বক প্রকাশ করে আমাদের কে আইনিসেবা প্রাপ্তিতে সহায়তা করেন।বর্নিত সম্পত্তির বিবরন:জেলা রাজশাহী,থানা বাঘা, মৌজা খানপুর,জে.এল নং-১৮৭ মধ্যে আর,এস খং নং ৩৪,৫১,৭২,৭৬ বি,এস খং-নং-২২আরএস দাগ নং২৪৫,২৪৬বি,এস দাগ নং- ৩২৪,৩২৫ রকম দোকান বাড়ী,পরিমান.০১৮১ একর.০৬০০ এক সর্বমোট.০৭৮১ একর,চৌহদ্দীঃ পূর্বে-কেপার,পশ্চিমে-আজাহার,উত্তরে সরকারী পাকা রাস্তা,দক্ষিনে-কেপার দিং।অভিযোগের বিষয়ে অভিযুক্ত আফতার আলির নিকট জানতে চাইলে তিনি বলেন,ওই সম্পত্তিতে আমাদের ভাগ আছে।এটা নিয়ে আদালতে মামলা চলমান।এ সময় সরেজমিনে দোকানঘর ও বাড়ির ছবি তুলতে গেলে তার(আফতাব)মেজ ছেলে আরিফুল ইসলাম সাংবাদিকদের ছবি তুলতে বাধা প্রদানসহ হুমকি প্রদান করেন।এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)শারমিন আখতারের ব‍্যবহৃত মুঠোফোনে(সরকারি নম্বর)একাধিকবার কল করে তা রিসিভ না হওয়ায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!