1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহ ট্রাক ভর্তি চোরাই রডসহ আন্তঃজেলা চোর সিন্ডিকেট আটক - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ময়মনসিংহ ট্রাক ভর্তি চোরাই রডসহ আন্তঃজেলা চোর সিন্ডিকেট আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ প্রতিনিধি.
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে চোরাই এমএস রড ১৪ মেঃ টন (চৌদ্দ হাজার কেজি) ও একটি ট্রাক এবং চোরসহ ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান,পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ,চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি পুলিশ।এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে মীরকান্দার আম্বিকাগঞ্জ বাজার মোড় শম্ভুগঞ্জ টু পরানগঞ্জ গামী থেকে আন্তঃজেলা চোর সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করে। তারা হলো বগুড়ার মোঃ আতিকুল ও মোঃ ইমরান।তাদের হেফাজত থেকে এমএস রড ১৪ মেঃ টন(যার মধ্যে ১২ মি.মি ৬৯ বান্ডিল, ওজন ৫,০০০ (পাঁচ হাজার) কেজি, ১৬ মি.মি ৬৯ বান্ডিল/২ পিস, ওজন ৫,০০০ (পাঁচ হাজার) কেজি,২০ মি.মি ৬৫ বান্ডিল,ওজন ৪,০০০(চার হাজার)কেজি)যার আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা এবং উল্লেখিত রড বহনকারী একটি ট্রাক,যাহার রেজিঃ নং- ঢাকা মেট্টো-ট-২০-৭৫৪৭,একটি ৫ টন ট্রাক, যাহার সামনের অংশে হলুদ রংয়ের মধ্যে কালো কালি দিয়া ইংরেজীতে ASHOK LEYLAND, MODEL NO-1616, চেসিস নং- MB1A3HFC8HRYT9695, ইঞ্জিন নং- HETZ114585, TYRE SIZ-1000 R 20 উদ্ধার করা হয়। উল্লেখিত চোরদের বরাত দিয়ে ওসি শাহ কামাল আকন্দ আরো বলেন,তারা চট্টগ্রাম নাসিরাবাদ শিল্প এলাকা হইতে উল্লেখিত মালামাল নিয়া গাইবান্ধা সদর তালুকদার স্টীলের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং তারা একই কায়দায় বিভিন্ন কোম্পানী হইতে মালামাল বহন করে কৌশলে চুরি করে অন্যত্র বিক্রয় করে আসছে।এছাড়া এসআই মোঃ ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম গোপন সংবাদের ভিতিত্তে এ.বি.গুহ রোড মালগুদাম ওভার ব্রীজ সংলগ্ন নুর মোহাম্মদীয়া জামে মসজিদের পশ্চিম পাশ থেকে দস্যুতার প্রস্তুতিকালে আসামী শান্ত সরকার,আলামিন ওরফে প্রান্তকে দেশীয় অস্ত্র সহ, এসআই মনিরুজাম্মানের নেতৃত্বে একটি টীম গোপন সংবাদের ভিতিত্তে রাজগঞ্জ বাজার থেকে মাদক বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী আসামী মনিরুজ্জামান ওরফে খোকন মিয়াকে তিনশত পিস ইয়াবা সহ,এসআই আলী আকবরের নেতৃত্বে একটি টীম গোপন সংবাদের ভিতিত্তে পাটগুদাম ব্রীজ মোড় থেকে মাদক ব্যবসায়ী আসামী মোঃ রাহাত মিয়াকে ৩০ পিস ইয়াবাসহ,এসআই আজগর আলীর নেতৃত্বে একটি টীম জন সাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে আসামী মোঃ জিহান ফারুকীকে গ্রেফতার করে।এছাড়া এসআই আলা উদ্দিন,আশরাফুল আলম,এএসআই ইকবাল হোসেন,নুরুজ্জামান পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত ১০ পলাতক আসামীকে গ্রেফতার করে। তারা হলো,মোঃ বাবুল মিয়া,মোঃ রুবেল,মোঃ অলি উল্লাহ ওরফে অলি,মোঃ মোবারক হোসেন মুন্না মিয়া।তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!