
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর নির্দেশে ফুলপুর থানার ওসি আব্দুল আল মামুন এর দিকনির্দেশনায় ফুলপুর থানা সংলগ্ন বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গতকাল ১৬ মে মঙ্গলবার ভোরে ২০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ।
এবিষয়ে ফুলপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান,ফুলপুর বাসস্ট্যান্ডে ভোর ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ঝিনাইগাতী গামী বাসে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী আফরোজা কবিতা(২৭)ও শিরিন আক্তার(২৫)কে আটক করা হয়।তাদের সাথে রাখা ব্যাগ তল্লাশি করে পলিথিনের প্যাকেটের ভিতরে ওই গাঁজা পাওয়া যায়।তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ফুলপুর থানায় মামলা দায়ের করা হয় এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে।