
সুমন ভট্টাচার্য ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর নির্দেশে মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ’র দিকনির্দেশনায় এসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে চোরাই অটোগাড়ী ক্রয় বিক্রয়কালে ০১জন আসামীকে ২টি অটোগাড়ী সহ আটক করে থানা পুলিশ।মুক্তাগাছা থানা পুলিশ অভিযান করে চোরাই ইজিবাইক বিক্রি কালে রাশেদ (৩৮) নামে একজন কে আটক করা হয়।
গতকাল (৬ মে) শনিবার গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছার সৈয়দ গ্রাম আসামি রাশেদের বসত বাড়িতে ইজিবাইক ক্রয় বিক্রয় কালে এসআই কামাল হোসেন সঙ্গীয় একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে আসামি রাশেদ কে গ্রেফতার করে।বাকি আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।এসময় দুইটি চোরাই ইজিবাইক উদ্ধার করে পুলিশ।
এবিষয়ে মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ বলেন, চোরাই ইজিবাইক ক্রয় বিক্রয় কালে দুইটি চোরাই ইজিবাইক সহ সৈয়দ গ্রাম চন্দের বাজার গ্রামের কামাল এর ছেলে রাশেদ কে গ্রেফতার করে।বাকি আসামিরা পালিয়ে যায়।বাকি আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।