1. admin@auchsangbad.com : admin :
ভালুকায় দ্বিতীয় স্বামীর হাতে প্রথম স্বামী খুন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ভালুকায় দ্বিতীয় স্বামীর হাতে প্রথম স্বামী খুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২০৫ বার পঠিত

ভালুকায় দ্বিতীয় স্বামীর হাতে প্রথম স্বামী খুন

সারোয়ার হাসান সজিব ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় শ্বশুর বাড়ীতে ২য় স্বামী রাজীব ওরফে রানার হাতে ১ম স্বামী ফখরুল ইসলাম (৫০) নির্মমভাবে খুন হয়েছেন বলে অভিযোগ ওঠেছে।

বুধবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার সময় ভান্ডাব বয়ডাপাড়া এলাকায় শ্বশুর মৃত আবুল কাশেমের বাড়ীর পাশে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের স্ত্রী আকলিমা আক্তারকে গুরুত্বর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আড়াইটার সময় ভান্ডাব বয়ডাপাড়া এলাকায় শ্বশুর মৃত আবুল কাশেমের বাড়ীতে থাকা ফখরুল ইসলাম (৫০), তার স্ত্রী আকলিমা আক্তার ও তার ৮ বছরের মেয়ে তমা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে বের হয়। এ সময় তার স্ত্রী ও সন্তান বাথরুমের কাজ সেরে আগে রুমে চলে যায়। পরে ফখরুল বাথরুম সেরে বের হওয়ার সাথে সাথে আগে থেকে উৎপেতে থাকা আকলিমার ২য় স্বামী রাজিব ওরফে রানা ফখরুলের উপর অতর্কিত অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় ফখরুল প্রাণে বাঁচতে দৌঁড় দিলে পেছন থেকে ঘাড়ে আঘাত করায় তিনি মাটিতে লুটিয়ে পড়ে, পরে তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় তার স্ত্রী আকলিমা তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় রানা। পরে গুরুত্বর আহত আকলিমাকে তার স্বজনরা প্রথমে ভালুকা পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আকলিমার চাচাত ভাই রফিক জানান, প্রায় ১০/১১ বছর আগে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া মুচারের ঘাট এলাকার ফজলুল হকের ছেলে ফখরুল ইসলামের ১ম স্ত্রী ২সন্তান রেখে চলে যাওয়ায় একই উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড ভান্ডাব মড়লবাড়ী এলাকার মৃত আবুল কাশেমের মেয়ে আকলিমা আক্তারকে ২য় বিয়ে করেন। তাদের ঘরে একটি মেয়ে সন্তান হয়। ৫/৬ বছর সংসার করার পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এর মাঝে আকলিমা ইকরাম সুয়েটারে চাকরি নিলে সেখানে রাজিব ওরফে রানা নামে এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হলে তারা বিয়ে করেন। এ সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। তাই আগের স্বামী ফখরুল পুনরায় আকলিমাকে বিয়ে করে। রানা বিষয়টিকে ভালো ভাবে নিতে পারেনি। তাই হয়তো এই ঘটনা ঘটতে পারে। নিহতের স্ত্রী আকলিমা ও মেয়ে তমা রানাকে সরাসরি খুন করতে দেখেছে বলে জানিয়েছে বলেও জানান রফিক।

নিহতের বড় ছেলে জানান, আমার বাবাকে কে বা কারা হত্যা করেছে তার সঠিক বিচার চাই।

ঘটনার সত্যতা স্বীকার করে ভালুকা মডেল থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। একই সাথে খুনের রহস্য উদঘাটন করে আসামীদের ধরা ও মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!