
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের নিকলীতে গরুরহাটে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়াতে ইজারাদার কে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে একই এলাকার হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী আলী জামশেদ নামে এক সন্ত্রাসী বিরুদ্ধে। এই ব্যাপারে ভুক্তভোগি ইজারাদার আলম মিয়া বাদী হয়ে গত মঙ্গলবার হত্যা মামলার আসামি আলী জামশেদের বিরুদ্ধে নিকলী থানায় একটি লিখিত চাঁদাবাজি অভিযোগ দায়ের করেন। আলী জামশেদ নিকলী উপজেলা জারইতলা ইউনিয়নের সাজনপুর আঠারো বাড়িয়া গ্রামের মৃত মোসলিম মিয়ার ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে,গত কয়েকদিন আগে গরুর হাটে ইজারাদার আলম মিয়া কাছে কুখ্যাত সন্ত্রাসী আলী জামশেদ ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন,ইজারাদার আলম মিয়া টাকা না দেওয়াতে তার সাথে তর্ক বিতর্ক করেন সন্ত্রাসী আলী জামশেদ। এক পর্যায়ে আলী জামশেদ,ইজারাদার আলম মিয়া কে লাঞ্চিত করেছে বলে এলাকাবাসীর সূত্রে জানা যায়।এই ব্যাপারে ইজারাদার আলম মিয়া কে প্রশ্ন করলে তিনি জানান,জামশেদ একজন কুখ্যাত সন্ত্রাসী, তার বিরুদ্ধে হত্যা মামলা,চাঁদাবাজি,আদম ব্যবসা, মাদক ব্যবসা,ভূয়া সাংবাদিকতা,বাজিতপুর থানারসহ বিভিন্ন থানাতে একা ধিক মামলা রয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি আরো জানান,ঘটনার দুই সপ্তাহ আগে আমার কাছে আলী জামশেদ ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন আমি না দেওয়াতে আমার সাথে তর্ক বিতর্ক করেন একপর্যায়ে লাঞ্চিত করে বলে বেশি বাড়াবাড়ি করলে হাত পা বেঁধে টুকরো টুকরো করে পানিতে ভাসিয়ে দিব।এই নিয়ে আলী জামশেদ কে বারবার মুঠোফোনে যোগাযোগ করলে ও তিনি ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে নিকলী থানার ওসি মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।