1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি পলাশীর সুস্থ্যতা কামনা মিলাদ ও দোয়া সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ফুলবাড়িয়ায় খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি সাংবাদিক রাজুকে প্রকাশ্যে গালিগালাজ ও অপমানের তীব্র নিন্দা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন চৌদ্দগ্রামে দুই সৌদিআরব প্রবাসীকে সংবর্ধনা চৌদ্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন চৌদ্দগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি একই কর্মস্থলে বছরের পর বছর সরকারি কর্মচারী, চৌদ্দগ্রাম পৌরসভায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ! ময়মনসিংহে রেলওয়ের জমিতে ঢুকে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার চৌদ্দগ্রামে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের মতবিনিময় ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জের স্যার গুদামের পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতেই এস আইয়ের মৃত্য আউচ সংবাদের ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বছরে পদার্পণ উদযাপন চৌদ্দগ্রাম পৌরসভায় ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে দৃশ্যমান উদ্যোগের দাবি জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ আলমগীর গনি ও মহাসচিব মুহাম্মদ মনজুর হোসেনকে মহানগর কোর কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন তৎপরতার অভিযোগ, ডিসেম্বর ঘিরে সক্রিয় যোগাযোগ ৯ নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়েই হাজী মোকাররম হোসেনের ব্যাপক গণসংযোগ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, ফেল ১৯ প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী চৌদ্দগ্রামে অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে জামায়াতের মতবিনিময়সভা পাকুন্দিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন ও চেক বিতরণ পাকুন্দিয়ায় স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে কৃতি ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অফিস আদেশ দৈনিক স্বদেশ বিচিত্রার মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আলী আজগর মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তরিকুল ইসলাম টিটু গ্রেফতারের পর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালের HDU-তে চিকিৎসাধীন রয়েছেন।

সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

সুমন ভট্টাচার্য-নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পরিবর্তনে নতুন ধারার সূচনা করছেন। এই পরিবর্তন বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিশেষ করে সমবায় সমিতি ও সংগঠনের নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

আজ (০৮ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ সমবায় বিভাগ আয়োজিত জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ‘৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬’ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বক্তব্য রাখেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক মুহাম্মদ আবদুল্লা আল মামুন।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সমবায় কার্যক্রমের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বিশ্বাস ও বিশ্বস্ততা। পারস্পরিক বিশ্বাস না থাকলে সমবায় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। সমবায়ের মূল শক্তি ঐক্য। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুদ্র পুঁজিকে একত্র করে মানুষের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব।সমবায় সমিতির নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, সমিতির আয়-ব্যয়ের হিসাব-নিকাশ স্বচ্ছভাবে সংরক্ষণ করতে হবে, যাতে সদস্যরা সহজেই তা বুঝতে পারেন। নিয়মিত সভা ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করতে হবে। পাশাপাশি সমিতির নেতৃত্বে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে। এতে সমিতির কার্যকারিতা ও সেবার মান বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগে এলাকার সাধারণ মানুষের ভাগ্য ও জীবনযাত্রার পরিবর্তন সম্ভব। যেসব প্রতিষ্ঠান ভালো কাজ করছেন এবং পুরস্কৃত হয়েছেন, তাদের আরও ভালো কাজের পাশাপাশি নতুন সদস্য যুক্ত করার উদ্যোগ নিতে হবে। অন্য সমিতিগুলোকেও সফল সমিতিগুলোর কার্যক্রম অনুসরণ করে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সমবায় বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, গণমাধ্যমকর্মীগণসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!