1. admin@auchsangbad.com : admin :
বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন

  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৬৩ বার পঠিত

অভি খান চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি:

সুস্থ, শালীন, জ্ঞানভিত্তিক ও যুক্তিনির্ভর সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জাতীয় পর্যায়ের বিতর্ক সংগঠন বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটি (বিএনডিএস)। শুক্রবার (২ অক্টোবর) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, পরিচালক পর্ষদ ও প্রতিষ্ঠাকালীন সদস্যদের নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট বিতার্কিক ও সংগঠক মোঃ শরীফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহনূর কিবরিয়া সুজন।সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে রয়েছেন— শরীফ হোসেন, রিফাক আহম্মেদ, গোলাম কিবরিয়া, কাইয়ূম হোসেন, মোঃ ইস্রাফিল, মোঃ শরীফুল ইসলাম, আব্দুল কাইয়ূম (শিপন), আব্দুল কাদির (তারেক) ও শাহনূর কিবরিয়া (সুজন)।সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বিতর্ক শুধু মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া কিংবা পুরস্কার অর্জনের প্রতিযোগিতা নয়; বরং এটি চিন্তার শৃঙ্খলা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধাবোধ এবং সত্য অনুসন্ধানের একটি গুরুত্বপূর্ণ অনুশীলন। রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যুক্তির আলো ছড়িয়ে দিয়ে যুক্তিবাদী ও সচেতন নতুন প্রজন্ম গড়ে তোলাই বিএনডিএসের অন্যতম প্রধান লক্ষ্য।
নবঘোষিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল কাইয়ুম শিপন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আবদুল কাদের তারেক, ডাঃ আবু ইউসুফ আব্দুল্লাহ ও রিয়াজ হোসাইন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত জাহান নিশি।এছাড়া অর্থ সম্পাদক ফারহান শরীফ, ক্লাব বিষয়ক সম্পাদক জাফরিন তাসনীম, দপ্তর সম্পাদক সাবিকুন্নাহার হাফসা, অনুষ্ঠান সম্পাদক মাহিদয়াত মজুমদার জিবা, জনসংযোগ ও মিডিয়া সম্পাদক মুনতাসীর মাহাদী এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রিমন দায়িত্ব গ্রহণ করেছেন।সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে এবং বিতর্কের বিভিন্ন ধারাকে সমন্বিত করার লক্ষ্যে একটি শক্তিশালী পরিচালক পর্ষদও ঘোষণা করা হয়েছে। এতে অর্থ ও অডিট পরিচালক হিসেবে মোঃ কাইয়ূম হোসেন, বিশ্ববিদ্যালয় বিতর্ক পরিচালক মতিউর রহমান সবুজ, আন্তর্জাতিক বিতর্ক পরিচালক আবু হানিফ (জুয়েল), মাদরাসা বিতর্ক পরিচালক হানিফ সিরাজী, মেডিকেল কলেজ বিতর্ক পরিচালক ডাঃ সিফাত সাহেল, স্কুল বিতর্ক পরিচালক আবু বকর সিদ্দিক আকাশ, কর্মশালা পরিচালক আনোয়ারুল আজিম, মিডিয়া পরিচালক বিল্লাল হোসেন রাজু এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বিষয়ক পরিচালক টি এম তানজিমুল হক দায়িত্ব পেয়েছেন।সংবাদ সম্মেলনে বিএনডিএসের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে দেশব্যাপী বিতর্কচর্চার সম্প্রসারণ, বিতার্কিক ও বিচারকদের নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা এবং বিতর্ক বিষয়ে গবেষণা ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা। একই সঙ্গে দেশের বিভিন্ন বিতর্ক সংগঠনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইতিবাচক, শালীন ও সুস্থ বিতর্ক সংস্কৃতি গড়ে তোলার আহবান জানানো হয়।নেতৃবৃন্দ বলেন, “ব্যক্তির চেয়ে সংগঠন এবং পদের চেয়ে দায়িত্বই হবে আমাদের প্রধান পরিচয়।” বিতর্কের মঞ্চে কণ্ঠস্বর জোরালো হলেও ভাষা যেন মার্জিত থাকে এবং যুক্তির তীব্রতার মধ্যেও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকে—এমন একটি ইতিবাচক পরিবেশ দেশের বিতর্কাঙ্গনে প্রতিষ্ঠা করাই বিএনডিএসের লক্ষ্য।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিতার্কিক, বিচারক, প্রশিক্ষক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
যোগাযোগ ও সংবাদ বিজ্ঞপ্তি প্রেরক:
জনসংযোগ ও মিডিয়া সেল
বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটি (বিএনডিএস)

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!