1. admin@auchsangbad.com : admin :
মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। - আউচ সংবাদ প্রতিদিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার অপসংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে বললেন – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে কিশোরগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ২৪ হাজার টাকা নেওয়ার অভিযোগ যাচাই করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ভাঙচুর বাসাবাড়ি পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে হুমকি ও হামলার অভিযোগ স্মার্ট রুপালী ম্যানেজার’স কনফারেন্স ও পরিচিতি সভা শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে মাসুদ সাঈদী- পিরোজপুর-১ আসনের এমপিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০ কুলিয়ারচরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও সরকারি সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও গুণী সাংবাদিক সম্মাননা কুলিয়ারচরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক.

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এলাকা জুড়ে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা সুপার গোলাম রাব্বানী দীর্ঘদিন ধরে প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের নামে বিভিন্ন লোভনীয় অফার ও আর্থিক সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিশাল অংকের অর্থ সংগ্রহ করেন। সহজ-সরল মানুষ এবং অনেক অভিভাবক তার শিক্ষকতা ও সামাজিক পরিচয়ের ওপর বিশ্বাস রেখে এই টাকা তুলে দেন। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও গ্রাহকরা তাদের কাঙ্ক্ষিত সেবা বা জমানো টাকা ফেরত পাচ্ছেন না। ভুক্তভোগীদের অভিযোগ, জমানো টাকা ফেরত চাইলে তিনি নানান টালবাহানা শুরু করেন এবং কোনো কোনো ক্ষেত্রে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এর ফলে বহু পরিবার এখন নিঃস্ব হওয়ার পথে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, “তিনি ধর্মীয় পোশাক ও মাদ্রাসা সুপারের পদের আড়ালে আমাদের কাছে বড় বড় প্রতিশ্রুতির জাল বুনেছিলেন। আমরা তার শিক্ষক পরিচয় দেখে বিশ্বাস করেছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি, প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের নামে প্রায় ৮৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে তিনি চম্পট দেওয়ার চেষ্টা করছেন।”এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা সুপার গোলাম রাব্বানীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি/ মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। এবং সংবাদ কর্মীদেরকে হুমকি প্রদান করেন। এদিকে ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অভিযুক্ত সুপার গোলাম রাব্বানীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাতিয়ে নেওয়া টাকা দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। এই বিষয় নিয়ে জেলা শিক্ষা অফিসারের ভিডিও বক্তব্য নিয়ে আসছে আমাদের পরবর্তী পর্বে।এপর্যন্ত আমাদের সাথেই থাকুন নিত্যনতুন সংবাদ পেতে দেখুন আউচ সংবাদ

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!