1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ০৩ সেপ্টেম্বর ২০১৬ সালে লাইফ ননলাইফ বিমা কর্মীদের অধিকার আদায় ও ক্ষতিগ্রস্ত বিমা গ্রাহকদের অর্থ স্বার্থ আদায় ও বিমা খাত উন্নয়নের লক্ষ নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেন।

হাঁটি হাঁটি পা পা করে সারা দেশে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ইতোমধ্যে ১০ বছর পূর্ণ হওয়ায় প্রতি বছরের ন্যায় এই বছর সকল স্বেচ্ছা সেবীদের সার্বিক সহযোগিতায় ১০ম বর্ষপুর্তি উদযাপন করতে যাচ্ছে আইডিএবি। ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার বেলা তিন ঘটিকা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের জহুর ইসলাম হলরুমে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের মুল প্রতিপাদ্য “আস্থার বিমা খাত, সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত শ্রদ্ধাভাজন, গুণীজন ও কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানেঃ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মিডিয়া ব্যক্তিত্ব কবি রেজাউদ্দিন স্টালিন, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

অনুষ্ঠানের উদ্ভোধক ও প্রধান আলোচ্যক হিসেবে উপস্থিত থাকবেন, ড. শেখ মহঃ রেজাউল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং কনসালটেন্ট বিশ্ব ব্যাংক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক কবি সৈয়দ নুরুল হুদা রনো,
সম্পাদক ও প্রকাশক, দৈনিক আলোকিত প্রতিদিন, দৈনিক অন্যধারা ও ইংরেজি দৈনিক ডেইলি এশিয়া মেইল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কাজী ফারুক বাবুল দেশবরেণ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, সুরকার, গীতিকার ও পরিচালক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মোহাম্মদ মনিরুজ্জামান, সম্পাদক দৈনিক ব্যাংক বিমা অর্থনীতি।

ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত থাকবেন বিমা সেক্টরে কর্মরত সকল শ্রেণী পেশার কর্মকর্তা কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি)
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোগতা, জনাব, এম জি এম সজল।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সকল ইলেকট্রনিকস মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়া কর্মীদের উপস্থিত থেকে প্রচার ও প্রকাশ করার বিনীত ভাবে অনুরোধ করা হইলো।

ভেন্যুঃ জহুর ইসলাম হল ২য় তলা,জাতীয় প্রেসক্লাব, ঢাকা।
তারিখ ও সময়ঃ ১৯ সেপ্টেম্বর, বিকাল ০৩টা হতে সন্ধ্যা ০৭টা।

ধন্যবাদান্তে

এমএইচ চৌধুরী
প্রেস ও মিডিয়া পরিচালক
আইডিএবি, ঢাকা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!