1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ বার পঠিত

নূরনবী সোহেল, নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬: মাত্র ১ লাখ ৯ হাজার টাকার প্যাকেজে ১৪ দিনের ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হয়েছেন ৩৬ জন বাংলাদেশি যাত্রী। এমএএম ট্রেডিং ইন্টারন্যাশনাল ও লর্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সহযোগী প্রতিষ্ঠান লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেসের উদ্যোগে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি বাংলাদেশের ওমরাহযাত্রীদের জন্য তাদের ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ। ১৯ বছরের অভিজ্ঞতাসম্পন্ন লর্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ও এমএএম ট্রেডিং ইন্টারন্যাশনালের উদ্যোগে এ প্যাকেজের আওতায় ১৪ দিনের ওমরাহ সফরের ব্যবস্থা করা হয়েছে।প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুফতী ইসমাইল সিরাজী আল মাদানী বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে ওমরাহ পালনে অনেক ক্ষেত্রে ১ লাখ ২৫ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকা বা তারও বেশি খরচ হচ্ছে। এমন পরিস্থিতিতে বড় একটি কাফেলার স্বপ্ন বাস্তবায়নে মাত্র ১ লাখ ৯ হাজার টাকার প্যাকেজ চালু করা হয়েছে।তার দাবি অনুযায়ী, এ প্যাকেজের মধ্যে রয়েছে ওমরাহ ভিসা, আপ-ডাউন বিমান টিকিট, ১৪ দিনের জন্য তিন বেলা খাবার, উন্নতমানের হোটেলে আবাসন এবং প্রয়োজনীয় পরিবহন সুবিধা।
তিনি বলেন, সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ দীর্ঘদিন ধরে ওমরাহ পালনের ইচ্ছা পোষণ করেও সৌদি আরব যেতে পারেন না। স্বল্প আয়ের মানুষের জন্য ওমরাহ পালনের সুযোগ সহজলভ্য করতেই কম খরচের এ উদ্যোগ নেওয়া হয়েছে। অল্প অল্প করে অর্থ সঞ্চয় করে যারা ওমরাহর স্বপ্ন দেখছেন, তাদের জন্য এ ধরনের প্যাকেজ সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে কম খরচে ওমরাহ পালনের সুযোগ পেয়ে ৩৬ যাত্রীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কয়েকজন যাত্রী জানান, মাত্র ১ লাখ ৯ হাজার টাকার প্যাকেজে ওমরাহ পালনের সুযোগ পাওয়ায় শুরুতে তাদের মধ্যে কিছুটা দ্বিধা ছিল। তবে আগের কাফেলার যাত্রা ও রিভিউ দেখে এবং বর্তমান ব্যবস্থাপনায় সন্তুষ্ট হয়ে তাদের আস্থা বেড়েছে। নির্ধারিত সময়ের প্রায় ১০ দিন আগেই ফ্লাইটে যেতে পারায়ও তারা সন্তোষ প্রকাশ করেন।একজন যাত্রী বলেন, কম খরচে ওমরাহ পালনের সুযোগ পেয়ে তারা আনন্দিত। যাত্রার আগে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে হোটেল, খাবার ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, সৌদি আরবে গিয়ে সেগুলো যথাযথভাবে পাওয়া যাবে বলেও তারা আশাবাদী।এদিকে লর্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ও এমএএম ট্রেডিং ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা ফজলুল হক বলেন, ২০২৭ সালের হজ ব্যবস্থাপনায় হাজিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে তাদের পুরো টিম প্রতিশ্রুতিবদ্ধ। হজ ব্যবস্থাপনায় কনসালটেন্ট হিসেবে বাংলাদেশের প্রখ্যাত আলেম মুফতি হেমায়েত উল্লাহ কাসেমী তাদের সঙ্গে থাকবেন বলেও জানান তিনি।
তিনি ২০২৭ সালে হজ পালনে আগ্রহীদের যোগাযোগের আহ্বান জানিয়ে বলেন, সেবার মান ও ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।যোগাযোগ: ০১৭১৫-০৯৮৮৭৬, ০১৬১১১৮৫৮১২।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও সাধারণ মানুষের সাধ্যের মধ্যে ওমরাহ পালনের সুযোগ তৈরি করতে তারা কাজ করে যাবে। ৩৬ জন ওমরাহযাত্রীর এ যাত্রার মধ্য দিয়ে কম খরচের ওমরাহ প্যাকেজের কার্যক্রম আরও বিস্তৃত হলো বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!