1. admin@auchsangbad.com : admin :
বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার অপসংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে বললেন – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে কিশোরগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ২৪ হাজার টাকা নেওয়ার অভিযোগ যাচাই করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ভাঙচুর বাসাবাড়ি পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে হুমকি ও হামলার অভিযোগ স্মার্ট রুপালী ম্যানেজার’স কনফারেন্স ও পরিচিতি সভা শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে মাসুদ সাঈদী- পিরোজপুর-১ আসনের এমপিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০ কুলিয়ারচরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও সরকারি সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও গুণী সাংবাদিক সম্মাননা কুলিয়ারচরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন কুলিয়ারচরের জামাল উদ্দিন রাতে দুর্বৃত্তদের হাতে কাটা পড়ল কৃষকের সব লাউ গাছ নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও মা সমাবেশ প্রথম ধাপে ৭ কোটি টাকার চেক প্রদান, পূর্বের ন্যায় পর্যায়ক্রমে পরিশোধ হবে সব গ্রাহকের পাওনা

বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

নুরনবী সোহেল, নিজস্ব প্রতিবেদকঃ

বীমা খাতের সংস্কার, গ্রাহকের স্বার্থ সংরক্ষণ এবং দীর্ঘদিনের অপরিশোধিত বীমা দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকদের আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার প্রশংসা করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।
সোমবার ১৪/০৯/২০২৬ আইডিআরএ কার্যালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পরিদর্শন এবং দীর্ঘদিনের অপরিশোধিত বীমা দাবি পরিশোধের দ্বিতীয় দফার কার্যক্রমে উপস্থিত থেকে সংবাদ কাভার করা গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে তিনি এ প্রশংসা করেন।এক শুভেচ্ছা বার্তায় আইডিআরএ চেয়ারম্যান বলেন, বীমা খাতের সংস্কার, গ্রাহকের স্বার্থ সংরক্ষণ এবং গ্রাহকদের আস্থা পুনর্গঠনে আইডিআরএর চলমান বিভিন্ন উদ্যোগ দেশবাসীর সামনে তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তিনি বলেন, বীমা খাতের দীর্ঘদিনের অনিয়ম ও গ্রাহকদের অপরিশোধিত দাবির বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং সংস্কার কার্যক্রমের অগ্রগতি জনগণের কাছে তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে। বিশেষ করে গ্রাহকদের বৈধ বীমা দাবি দ্রুত নিষ্পত্তির উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে সংবাদকর্মীদের ভূমিকা প্রশংসনীয়।মীর নাদিয়া নিভিন আরও বলেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর আইডিআরএ কার্যালয় পরিদর্শন এবং সরকারের সহযোগিতায় বীমা খাতে চলমান সংস্কার কার্যক্রমের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গণমাধ্যমের সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সরকারের নীতিগত সহায়তা, নিয়ন্ত্রক সংস্থার উদ্যোগ এবং বীমা কোম্পানিগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম বীমা খাতে আস্থা ফিরিয়ে আনতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।তিনি বলেন, বীমা খাতের প্রতি মানুষের আস্থা পুনর্গঠনের জন্য শুধু দাবি পরিশোধ করাই যথেষ্ট নয়; একই সঙ্গে প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন এবং গ্রাহকের অধিকার নিশ্চিত করা। এসব বিষয়ে গণমাধ্যমের অনুসন্ধানী ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন সংশ্লিষ্ট সব পক্ষকে আরও দায়িত্বশীল হতে সহায়তা করবে।আইডিআরএ চেয়ারম্যান আজকের দুটি গুরুত্বপূর্ণ কার্যক্রমে সময় দিয়ে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ ও প্রচারে সহযোগিতা করার জন্য দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সংবাদকর্মী ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বীমা খাতের উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহকস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকবে।মীর নাদিয়া নিভিন বলেন, বীমা খাতকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও আস্থাশীল করে গড়ে তুলতে নিয়ন্ত্রক সংস্থা, সরকার, বীমা প্রতিষ্ঠান, পলিসিধারী এবং গণমাধ্যম—সব পক্ষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল সহযোগিতা সংস্কার কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!