1. admin@auchsangbad.com : admin :
আসামি আব্দুল খালেককে মাত্র ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

আসামি আব্দুল খালেককে মাত্র ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মহানগরীর মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে রাব্বী (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি আব্দুল খালেককে (২৬) ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে পাসপোর্ট অফিসের সামনে পূর্বশত্রুতার জের ধরে একদল সশস্ত্র ব্যক্তি রাব্বীর ওপর হামলা চালায়।হামলাকারীদের হাত থেকে বাঁচতে তিনি পাশের একটি দোকানে আশ্রয় নিলেও সেখানে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় রাব্বীর ভাই রিয়াদ এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়।পরে স্থানীয়রা গুরুতর আহত রাব্বীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাব্বী কোতোয়ালী থানার মাসকান্দা এলাকার ভুট্রো মিয়ার ছেলে।চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়।র‍্যাব জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ কোতোয়ালী থানার রঘুরামপুর এলাকা থেকে মামলার প্রধান আসামি আব্দুল খালেককে গ্রেফতার করা হয়।
র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত খালেক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। প্রাথমিক তদন্তে পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে জানা গেছে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতার র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!