ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মহানগরীর মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে রাব্বী (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি আব্দুল খালেককে (২৬) ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১৪।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে পাসপোর্ট অফিসের সামনে পূর্বশত্রুতার জের ধরে একদল সশস্ত্র ব্যক্তি রাব্বীর ওপর হামলা চালায়।হামলাকারীদের হাত থেকে বাঁচতে তিনি পাশের একটি দোকানে আশ্রয় নিলেও সেখানে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় রাব্বীর ভাই রিয়াদ এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়।পরে স্থানীয়রা গুরুতর আহত রাব্বীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাব্বী কোতোয়ালী থানার মাসকান্দা এলাকার ভুট্রো মিয়ার ছেলে।চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়।র্যাব জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ কোতোয়ালী থানার রঘুরামপুর এলাকা থেকে মামলার প্রধান আসামি আব্দুল খালেককে গ্রেফতার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত খালেক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। প্রাথমিক তদন্তে পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে জানা গেছে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতার র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com