1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি

  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১২১ বার পঠিত

আহসান উল্লাহ খান, নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী পক্ষ থেকে প্রার্থী দেওয়ার উদ্যোগে নির্বাচনী মাঠে বাড়ছে উত্তাপ। ১১ দলীয় জোটের পক্ষ থেকে বীর বিক্রম কর্নেল (অব.) অলি আহমেদের নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে সামনে আসায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা।সংশ্লিষ্ট রাজনৈতিক সূত্রগুলোর দাবি, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী পক্ষ থেকে একাধিক নাম আলোচনায় থাকলেও কর্নেল অলি আহমেদ রয়েছেন প্রথম পছন্দের তালিকায়। তিনি প্রার্থী হলে রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ।
মুক্তিযুদ্ধের বীর বিক্রম খেতাবপ্রাপ্ত কর্নেল (অব.) অলি আহমেদ বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার রাজনৈতিক ও সামরিক জীবনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ফলে বিএনপির মধ্যেও তার প্রতি ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে সহানুভূতিশীল একটি অংশ রয়েছে বলে আলোচনা রয়েছে।এদিকে রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়েও দলটির অভ্যন্তরে বিভিন্ন নাম নিয়ে আলোচনা ও লবিং চলছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে। আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক সেনা কর্মকর্তা ও রাজনীতিক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ কয়েকজনের নাম উঠে আসছে। আবার কেউ কেউ বলছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কোনো সমঝোতা রয়েছে কি না, সেটিও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়।অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে কর্নেল অলি আহমেদকে প্রার্থী করার উদ্যোগকে অনেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, একক প্রার্থী হিসেবে অলি আহমেদ নির্বাচনে থাকলে জোটের ভোটের পাশাপাশি ব্যক্তিগত গ্রহণযোগ্যতার কারণে অতিরিক্ত ভোট পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।রাজনৈতিক অঙ্গনে আরও আলোচনা রয়েছে, জিয়াউর রহমানের সহযোদ্ধা হিসেবে কর্নেল অলি আহমেদের প্রতি বিএনপিপন্থী কিছু সংসদ সদস্যের ব্যক্তিগত শ্রদ্ধা ও সমর্থন রয়েছে। দলীয় অবস্থানের বাইরে ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক মূল্যায়ন ভোটের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলেও ধারণা করা হচ্ছে।উল্লেখ্য, সর্বশেষ ১৯৯১ সালে বিরোধী পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার নজির রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও বিরোধী পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে শক্তিশালী প্রার্থী দেওয়ার উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচনকে নতুন মাত্রা দিতে পারে।সব মিলিয়ে কর্নেল (অব.) অলি আহমেদ প্রার্থী হলে রাষ্ট্রপতি নির্বাচন আর ‘ফাঁকা মাঠে গোল’ দেওয়ার মতো হবে না—এমন মন্তব্যই এখন ঘুরছে রাজনৈতিক অঙ্গনে। শেষ পর্যন্ত ভোটের মাঠে কারা থাকছেন এবং সংসদ সদস্যদের সমর্থনের সমীকরণ কোন দিকে যায়, সেটিই এখন দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!