1. admin@auchsangbad.com : admin :
ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার পঠিত

ফারজানা ফারাবী, নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর বনানীতে অবস্থিত ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড-এর প্রধান কার্যালয়ে ৩ আগস্ট ২০২৬ রোজ সোমবার

সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপি। এ সময় দেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, শরিয়াহ-সম্মত আধুনিক আতিথেয়তা ব্যবস্থা, দেশীয় ও বৈদেশিক বিনিয়োগের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।আগমনের পর সম্মানিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, এমপি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডি. এম. এমদাদুল হক, পরিচালক (প্রশাসন) মো. হাফিজুর রহমান, পরিচালক (বিপণন) আবু তৈয়েব রাশেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বাংলাদেশের পর্যটন শিল্পকে অধিকতর গতিশীল ও আন্তর্জাতিক মানে উন্নীত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পর্যটন খাতে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, আধুনিক সেবার মানোন্নয়ন, দেশীয় সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে শরিয়াহ-সম্মত আতিথেয়তা ব্যবস্থার সম্প্রসারণ এবং বিদেশি পর্যটক আকর্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।আলোচনায় ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, বাংলাদেশের পর্যটন খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরিকল্পিত বিনিয়োগ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সেবার মাধ্যমে এ খাত দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি বলেন, “বাংলাদেশের পর্যটন শিল্পকে বিশ্বমানে উন্নীত করতে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের বিকল্প নেই। আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন, শরিয়াহ-সম্মত, নিরাপদ ও টেকসই আতিথেয়তা সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডি. এম. এমদাদুল হক বলেন, “ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড দেশের পর্যটন ও আতিথেয়তা খাতে একটি আধুনিক, নৈতিক ও বিনিয়োগবান্ধব প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে। সম্মানিত অতিথির মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”সাক্ষাৎ শেষে উভয় পক্ষ দেশের পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, নৈতিকতা, পেশাদারিত্ব, দেশপ্রেম এবং উন্নয়নমুখী নেতৃত্বের সমন্বয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পে আন্তর্জাতিক মানের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!