1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন।

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৩০ বার পঠিত

মোঃ মফিজ উদ্দিন নয়ন

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহলের অপপ্রচার এবং মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ফুঁসে উঠেছে কটিয়াদীর সাধারণ মানুষ। এই ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কটিয়াদীতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার ৩ আগস্ট সকাল ১০টায় কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় স্থানীয় সর্বস্তরের সাধারণ জনতা, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, ওসি মোঃ রফিকুল ইসলাম কটিয়াদী থানায় যোগদানের পর থেকেই নিজের পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন। তিনি যোগদানের পর থেকে কটিয়াদীকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তাঁর কঠোর ও সময়োপযোগী পদক্ষেপে এলাকায় মাদক, জুয়া, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং নানা ধরনের অপকর্ম অনেকাংশে হ্রাস পেয়েছে। তিনি শুধু একজন প্রশাসনিক কর্মকর্তাই নন, বরং একজন মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিয়ে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

​বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ওসির এই জনপ্রিয়তা ও আইনশৃঙ্খলা রক্ষায় অভাবনীয় সাফল্যে একটি কায়েমী স্বার্থান্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে পড়েছে। নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে ও অপরাধমূলক সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করতে তারা এই কর্মকর্তা ও কটিয়াদী থানা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্পূর্ণ কুরুচিপূর্ণ, ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।

​সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, একজন সৎ ও কর্মঠ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ কেবল ব্যক্তির মানহানি নয়, বরং কটিয়াদীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর একটি গভীর ষড়যন্ত্র। অবিলম্বে এই ধরনের অপপ্রচার বন্ধ করতে হবে এবং হলুদ সাংবাদিকতা ও মিথ্যা সংবাদ প্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় এলাকার সাধারণ মানুষকে সাথে নিয়ে সামনে আরও কঠোর ও দূর্বার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে অংশগ্রহণ করেন কটিয়াদী উপজেলায় বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন,জসীম উদ্দীন মেনু,উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক মাহফুজুর রহমান মিঠু,শফিকুল ইসলাম ফুলু,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের রফিকুল আলম রফিক। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

​মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়ে কটিয়াদী বাসস্ট্যান্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলেই এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!