1. admin@auchsangbad.com : admin :
স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১০১ বার পঠিত

মশিউর রহমান সোহাগ  নিজস্ব প্রতিবেদক.

সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) আজ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া কর্তৃপক্ষের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী বলেন জনবল সংকট থাকা সত্বেও হাসপাতালের নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়েছে এবং এটি চলমান থাকবে এক্ষেত্রে তিনি সেবাগ্রহীতাদের সহযোগিতা কামনা করেন। বিভিন্ন ওয়ার্ডে ভর্তিকৃত রোগীর সাথে গড়ে ৪/৫ জন ভিজিটর আসেন যা গুণগত সেবাসহ আনুষাঙ্গিক কার্যক্রমকে দারুনভাবে ব্যাহত করে। বর্তমানে হাসপাতালে সাপে কাটা রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী আছে তবে সাপে কাটা রোগীদের অবশ্যই দ্রুত হাসপাতালে আসতে হবে। রশিদ ব্যতিত কোনো ধরণের আর্থিক লেন-দেন না করার জন্য অনুরোধ করা হয়। জরুরী ওয়ার্ডসহ সকল ওয়ার্ডে কর্মরতদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। ওয়ার্ডে যাতে কোনো ধরণের হকার প্রবেশ না করতে না পারে সেই বিষয়ে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। হাসপাতালের কেহ অনৈতিকভাবে কোনো কিছু চাইলে বা সেবা প্রদানে ইচ্ছাকৃত বিলম্ব করলে সঙ্গে সঙ্গে তা কর্তৃপক্ষকে অবহিত করতে অনুরোধ করা হয়। তিনি সভাকে অবহিত করেন যে স্বাস্থ্য নিদের্শক সূচকে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চট্টগ্রাম বিভাগের মধ্যে এক নম্বরে আছে এবং জাতীয়ভাবে পাঁচ নম্বরে। বিশেষ অতিথির বক্তব্যে সহকারী পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন বলেন রোগীদের সাথে আগত ভিজিটরদের নিরুৎসাহিত করতে জনসচেতনতাবৃদ্ধি করতে হবে। এইক্ষেত্রে সংশ্লিষ্ট অংশিজনদের বিশেষ করে জেলা তথ্য অফিসের মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে। মহিলা দালালদের দৌরাত্ব কমাতে হাসপাতাল গেটে একজন নারী পুলিশের প্রয়োজন বলে তিনি মনে করেন। আবাসিক মেডিকেল অফিসার মোঃ শাহীনুর আলম বলেন নিয়মিতভাবে রোগীদের খাবারের মান যাচাই করা হয় এবং হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়টি মনিটরিং করা হয়। কোনো অনিয়ম হলে তা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ইতোমধ্যে হাসপাতালে তেলাপোকা ও ছারপোকা নিধনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে যা চলমান রাখা হবে। সভাপতির বক্তব্যে সনাক সভাপতি জয়দুল হোসেন বলেন হাসপাতালের সেবার মান বৃদ্ধি পেলে দালালরা রোগীদের অন্য হাসপাতালে নিতে পারবে না এবং রোগীরাও আগ্রহী হবে না। তিনি হাসপাতালের সেবার মান বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ দেন। শুভেচ্ছা বক্তব্যে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর সমন্বয়ক শামীম আহমেদ বলেন হাসপাতালে সেবার মান বৃদ্ধি পেয়েছে এবং পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়টি এখন দৃশ্যমান। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য মোঃ মোক্তার হোসেন এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্সসহ ইয়েস ও এসিজি’র সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!