1. admin@auchsangbad.com : admin :
যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১২৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি মোহাম্মদ খাইরুজ্জামান ইমরান॥
“বাড়ি কই? বাউনবাইড়া”এই প্রিয় ও ঐতিহ্যবাহী স্লোগানকে ধারণ করে যুক্তরাষ্ট্রের ওয়েস্টান নিউ ইয়র্কের বাফেলো শহরে আত্মপ্রকাশ করেছে প্রবাসীদের সংগঠন “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো, নিউ ইয়র্ক”।
কাজীপাড়া ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীর মালিকানাধীন বাফেলোর স্থানীয় বেঙ্গল গ্রিল রেস্তোরাঁয় আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় এ নতুন কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ আনোয়ারুল হক।উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির মূল পদসমূহে মনোনীতরা হলেন, সভাপতি এ. কে. এম. আবু হানিফ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আল বাতেন সরকার, ˆসয়দ এম. ওয়াসিম বাবু, হাসান মুহাইমিন, মোজাম্মেল হক, আজাদ মোল্লা, নজরুল ইসলাম নাজু এবং আরিফ শাকিল। সাধারণ সম্পাদক লিয়াকত মোহাম্মদ তারিফ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন ও নাজিম শিকদার, সংগঠনিক সম্পাদক শওকত আকবর কিশোর, সহ-সংগঠনিক সম্পাদক রিপন হক, অর্থ সম্পাদক লুৎফর রহমান, সহ-অর্থ সম্পাদক আতিকুর রহমান, দপ্তরসম্পাদক ইব্রাহিম কামাল বুলবুল, সহ-দপ্তর সম্পাদক রাজিব খান, প্রচার ও জনসংযোগ সম্পাদক মোশতাক আহমেদ খান টুটুল, তথ্য ও গবেষণা ও প্রকাশনা সম্পাদক এম.এ.ভূঁইয়া শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম, খাদ্য ও আপ্যায়ন সম্পাদক শামসুউদ্দিন সফু, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপেল, খেলাধুলা ও বিনোদন বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কাউসার, ধর্ম সম্পাদক হাফেজ হোসেন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আবু কায়সার, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আল মামুন, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহরীনা বেগম ঝুমা।
এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আমানুল হক সেন্টু মোহাম্মদ মহসিন আহমেদ, ˆসয়দ তুহিন, সুলাইমান হাসান, মুশফিকুর রহমান সজল, মোহাম্মদ মিলন চৌধুরী, আব্দুর রাজ্জাক মাসুদ এবং বশির উদ্দিন।সংগঠনটির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয় বিদেশে বেড়ে ওঠা আমাদের কোমলমতি সন্তানদের কাছে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম যেন দেশের ইতিহাস ও ঐতিহ্য ভুলে না যায়।প্রবাসের মাটিতে পারস্পরিক সহযোগিতাবৃদ্ধি ও সামাজিক উন্নয়নে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশ্বাস।
সংগঠনের পক্ষ থেকে দেশ ও বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি ও ব্রাহ্মণবাড়িয়াবাসির কাছে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতির জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!