1. admin@auchsangbad.com : admin :
তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন।

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১১৬ বার পঠিত

মোঃ মশিউর রহমান

নদী,পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা এবং সদস্যসংখ্যা বাড়ানোর লক্ষ্যে বিশেষ সাধারণ সভা করেছে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলনের সংগঠন তরী বাংলাদেশ। সভায় সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নতুন আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে।

আজ শনিবার(১১ জুলাই) দুপুরে পৌর শহরের ক্বারী চাইনিজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন,অবৈধ দখল,দূষণ,অপরিকল্পিত উন্নয়ন ও প্লাস্টিক বর্জ্যের কারণে দেশের নদী-নালা,খাল-বিল এবং প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়েছে। এসব সংকট মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। সামাজিক আন্দোলন ও জনসম্পৃক্ততাও জরুরি।

অনুষ্ঠানের একপর্যায়ে সর্বসম্মতিক্রমে সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির মধ্যে মোবারক আলম ভূইয়া আহবায়ক,যুগ্ন আহবায়ক যুবায়দুর রহমান মেহেদি ও সদস্য সচিব নোমান আহমেদ কে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। কমিটি আগামী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন,সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং নদী ও প্রকৃতি সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

সভায় তরী বাংলাদেশের সিনিয়র সদস্য নাফিস আহমেদ সেলিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ,সোহেল রানা ভূইয়া,খালেদা মুন্নী,সুশান্ত পাল,খাইরুজ্জামান ইমরান,নাজমুল খান,শিপন কর্মকার,মোস্তফা দেলোয়ার ও স্থানীয় নেতৃবৃন্দ,সদস্য এবং পরিবেশ-সচেতন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুস সাকির ছোটন।বক্তারা নদী ও পরিবেশ রক্ষায় সংগঠনের কার্যক্রম ইউনিয়ন,উপজেলা ও জেলা পর্যায়ে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!