1. admin@auchsangbad.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় দেওয়ানি মামলায় 'ইব্রাহিম গং'-এর পক্ষে রায়: জমি দখলে আদালতের পরোয়ানা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় দেওয়ানি মামলায় ‘ইব্রাহিম গং’-এর পক্ষে রায়: জমি দখলে আদালতের পরোয়ানা

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১০৯ বার পঠিত

ফারুক, বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকার মজলিশপুর মৌজার জায়গা সংক্রান্ত দীর্ঘদিনের একটি দেওয়ানি মামলার রায় ও ডিক্রি প্রকাশ করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ‘৬১৫ নং’ (হালে ১৬৫/২০২১ইং) দেওয়ানি মোকাদ্দমায় বাদীপক্ষ ‘ইব্রাহিম গং’-এর অনুকূলে রায় প্রদান করেছেন সিনিয়র সিভিল জজ আদালত। এই রায়ের প্রেক্ষিতে মামলার ডিক্রিপ্রাপ্ত সম্পত্তি উদ্ধার করে বাদীপক্ষকে বুঝিয়ে দেওয়ার জন্য আদালতের পক্ষ থেকে একটি দখলদারিত্বের পরোয়ানা (Warrant to the Bailiff to give Possession of Land) জারি করা হয়েছে।

​আদালতের নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত আইনি প্রক্রিয়া বাস্তবায়নে জেলা নাজির এবং পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করছে। ব্রাহ্মণবাড়িয়া আদালতের জেলা নাজির আওলাদ হোসেন এই পরোয়ানা সংক্রান্ত দাপ্তরিক ও প্রশাসনিক বিষয়গুলো তত্ত্বাবধান করছেন।

বিরোধপূর্ণ জমির সীমানা ও দখল ডিক্রিদারদের বুঝিয়ে দেওয়ার জন্য মাঠ পর্যায়ে দায়িত্ব দেওয়া হয়েছে আদালতের জারিকারক (বেলিফ) মোঃ সাহাদাত হোসেনকে। এছাড়া দখল হস্তান্তর প্রক্রিয়ায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে এস আই জসিম উদ্দিন নিয়োজিত রয়েছেন।
​
​মামলার নথিপত্র থেকে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের বাসিন্দা মৃত তারু মিয়ার পুত্র ইব্রাহিম, ভকুর আলী ও মোতালিব মিয়া বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছিলেন। মামলায় প্রধান বিবাদী করা হয়েছিল একই এলাকার মৃত সৈয়দ আলীর পুত্র মধু মিয়াকে। এ ছাড়া মামলায় আরও বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাকে বিবাদী করা হয়েছিল।বিতর্কিত সম্পত্তি ও তফসিল মামলার নালিশি সম্পত্তিটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী মজলিশপুর মৌজায় অবস্থিত, যা সি.এস খতিয়ান ১৯৪ এবং এস.এ খতিয়ান ২৪৭-এর অন্তর্ভুক্ত। তফসিল অনুযায়ী, এই খতিয়ানের বিভিন্ন দাগে (যেমন: ৭২, ৭৪, ১৪৫, ৪৬৫, ৪৬৮, ৪৭০, ১২২৪ ও ১২২৫ নং দাগ) নাল ও বাড়িসহ মোট ২.২০ একর জমি নিয়ে এই বিরোধ সৃষ্টি হয়েছিল। বাদীপক্ষ উক্ত সম্পত্তি থেকে তাঁদের প্রাপ্য ১১.৪৬ শতক ভূমির প্রাথমিক ও ফাইনাল ডিক্রি দাবি করে আদালতের শরণাপন্ন হয়েছিলেন।সাক্ষ্য গ্রহণ ও চূড়ান্ত পরোয়ানা
​মামলার দীর্ঘ শুনানি এবং স্থানীয় সাক্ষী ও শনাক্তকারী (যাঁদের মধ্যে মোঃ সাদ্দাম হোসেন, নূরুল হক মিয়া, বাবুল মিয়া, আব্বাস মিয়া ও মজিবুর রহমান অন্যতম) প্রমুখের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বাদীপক্ষের দাবি সঠিক বলে গণ্য করেন।আদালতের উচ্চ পর্যায়ের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, আইনানুযায়ী বিবাদী বা অন্য কোনো পক্ষের অবৈধ বাধা থাকলে তা অপসারণ করে জারিকারক মোঃ সাহাদাত হোসেনের মাধ্যমে দ্রুততম সময়ে বাদীপক্ষকে উক্ত জমির দখল বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!