1. admin@auchsangbad.com : admin :
ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১১৩ বার পঠিত

​ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পূর্ব শত্রুতা ও মামলা-মোকদ্দমার জেরে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় বাধা দিতে গিয়ে বাড়ির মালিকসহ অন্তত চারজন নারী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ জুন দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার রায়টুটী ইউনিয়নের পাথারকান্দি মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় রফিকুল ইসলামের বাড়ি, মেনু মিয়ার বাড়ি শারজুল এর বাড়ি আনিফা এর বাড়ি ওহাব এর বাড়ি মিজাজুল এর বাড়ি
তাজুর বাড়িজিয়ন এর বাড়িতে হামলা করে কোটি টাকার লুটপাট ও ক্ষতি করেছে বলে জানান এলাকাবাসী।এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ আনিফা আক্তার (৫৬) বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ আরও ১৫/২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বিবাদী করে ইটনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, পাথারকান্দি মাইজপাড়া গ্রামের মোছাঃ আনিফা আক্তারের পরিবারের সাথে স্থানীয় সৈয়ব আলী (৫৫), খোকন মিয়া ওরফে লাল খোকন (৪৫), মোশারফ মিয়া (৩০) ও সাইকুল মিয়াদের (৬০) দীর্ঘ দিন ধরে মামলা-মোকদ্দমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ৩ জুন বিবাদী মোশারফ মিয়ার মামা মোঃ উজ্জল মিয়া মৃত্যুবরণ করলে, ওই ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জ আদালতে একটি সি.আর মামলা দায়ের করা হয়।আদালতের আদেশে গত ২৫ জুন ইটনা থানায় মামলাটি এফআইআর (মামলা নং-১০) হিসেবে নথিভুক্ত হয়। অভিযোগকারীর দাবি, এই মামলার পর থেকেই প্রতিপক্ষ তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।এরই জেরে গত ২৬ জুন রাতে প্রতিপক্ষের লোকজন রামদা, ভল্লম, লোহার রড, হ্যামার ও শাবলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আনিফা আক্তারের বসতবাড়িতে চড়াও হয়। হামলাকারীরা ঘরের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।এ সময় বাড়িতে থাকা নারীরা বাধা দিলে তাদের ওপর বর্বর হামলা চালানো হয়। হামলায় আহতরা হলেন— বাড়ির মালিক আনিফা আক্তার, দোলেনা, মাহমুদা ও জুনুবা।​আহতদের মধ্যে দোলেনাকে লোহার রড ও রামদা দিয়ে আঘাত করায় তার মাথা, ঘাড়, কোমর ও পায়ে গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়। এছাড়া মাহমুদা নামের আরেক নারীকে মারধরসহ শ্লীলতাহানি করা হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে আহতদের চিৎকার ও শোরগোলে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রোকনুজ্জান জানায়, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।অন্যদিকে বাদলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সামাদ বলেন, আমরা পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে আসব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!