1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১১৬ বার পঠিত

সুমন ভট্টাচার্য

মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ(এমএইচআইবি) কর্তৃক বাস্তবায়িত “৫০০ নলকূপ স্থাপন প্রকল্প”-এর সফল সমাপ্তি উপলক্ষে ২৪ জুন (বুধবার) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে (আইসিটি ল্যাব) এক নলকূপ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।প্রকল্পটির আওতায় ময়মনসিংহ সদর, তারাকান্দা ও গৌরীপুর উপজেলার বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য ৫০০টি নলকূপ স্থাপন করা হয়েছে, যা নিরাপদ ও বিশুদ্ধ পানির টেকসই প্রাপ্তি নিশ্চিত করবে।
এর আগে গত ২৩ জুন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ (এমএইচআইবি)-এর কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ এবং হেড অব প্রোগ্রামস নেলসন সমীরণ হালদার ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে জেলা প্রশাসক এবং এমএইচআইবি-এর সিনিয়র ম্যানেজমেন্ট টিমের মধ্যে উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।এ সময় জেলা প্রশাসক জেলার বিভিন্ন এলাকায় ৫০০টি নলকূপ স্থাপন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মসূচি আরও কার্যকর করতে বিভিন্ন পরামর্শ দেন। তিনি কিশোরীদের স্বাস্থ্যবিধি ও সচেতনতামূলক কার্যক্রমে অধিক গুরুত্বারোপের আহ্বান জানান এবং ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে এমএইচআইবি-এর পক্ষ থেকে জেলা প্রশাসকের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়।নলকূপ হস্তান্তর অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এমএইচআইবি-এর হেড অব প্রোগ্রামস নেলসন সমীরণ হালদার। পরে প্রোগ্রাম কোঅর্ডিনেটর মো. মুজিব উল্যাহ্ প্রকল্পের সার্বিক কার্যক্রম, অর্জন এবং উপকারভোগীদের জীবনে এর ইতিবাচক প্রভাব তুলে ধরেন।অনুষ্ঠানে সুবিধাভোগী পরিবারের প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন। তারা জানান, দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর হওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ হয়েছে এবং পানিবাহিত রোগের ঝুঁকি কমবে বলে তারা আশা করছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) উম্মে হাবীবা মীরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ।বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বলেন, “নিরাপদ পানির প্রাপ্যতা মানুষের মৌলিক অধিকার। মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ৫০০টি নলকূপ স্থাপনের মাধ্যমে একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এ ধরনের প্রকল্প জনস্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র্য হ্রাস এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”তিনি আরও বলেন, “সরকার, উন্নয়ন সংস্থা এবং স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। আমরা আশা করি মুসলিম হ্যান্ডস ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”অনুষ্ঠানে উম্মে হাবীবা মীরা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সুবিধাভোগীদের মাঝে নলকূপ হস্তান্তর সনদপত্র বিতরণ করেন।বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) উম্মে হাবীবা মীরা বলেন, “বিশুদ্ধ ও নিরাপদ পানি মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ৫০০টি নলকূপ স্থাপনের মাধ্যমে হাজারো মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই উদ্যোগ পানিবাহিত রোগ হ্রাস, স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করতে সহায়ক হবে।”তিনি আরও বলেন, “সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম সম্প্রসারণে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা প্রদানের আশ্বাস দিচ্ছি।” এছাড়াও তিনি পানির অপচয় রোধের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে অনিক আসাদ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, দাতা এবং উপকারভোগী জনগোষ্ঠীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নিরাপদ পানি, স্বাস্থ্যবিধি এবং মানবিক উন্নয়নে মুসলিম হ্যান্ডস ভবিষ্যতেও তার কার্যক্রম অব্যাহত রাখবে।উল্লেখ্য, মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ১৯৯৫ সাল থেকে শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানির ব্যবস্থা, জীবিকা উন্নয়ন, নিরাপদ বাসগৃহ নির্মাণ, এতিম শিশু সহায়তা, জরুরি ত্রাণ ও মানবিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ১২ হাজার নলকূপ স্থাপন করেছে এবং টেকসই লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!