1. admin@auchsangbad.com : admin :
পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১২৮ বার পঠিত

আবুল হাশেম-রাজশাহী ব‍্যুরোচীফঃ

রাজশাহীর বাগমারা’র তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মনসুর ও সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদকে স্ব-পদে নিরবচ্ছিন্নভাবে দ্বায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেছে রাজশাহী জেলা আওয়ামী লীগ। গঠনতন্ত্র বিরোধী ষড়যন্ত্রমুলক অব্যবহিত বাতিল করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা স্বাক্ষরিত একটি পরিপত্রে এমন নির্দেশনা প্রদান করা হয়।
পরিপত্রে বলা হয়েছে, গত ১৮/০৩/২০২৩ খ্রি. তারিখ বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দানের বিষয়টি জেলা আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে অবহিত করা না হলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে তা নজরে আসে। এসংক্রান্ত বিষয়ে সুষ্ঠু সাংগঠনিক সমাধান চেয়ে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত আবেদন জেলা আওয়ামী লীগের নিকট জমা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা আওয়ামী লীগ স্বপ্রণোদিত হয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক নেতৃবৃন্দের মাধ্যমে যথাযথ সাংগঠনিক অনুসন্ধানের প্রেক্ষিতে নিশ্চিত হতে হয় যে, বাগমারা উপজেলা আওয়ামী লীগ কর্তৃক উক্ত অব্যাহতি দান প্রক্রিয়া সাংগঠনিকভাবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র মোতাবেক যৌক্তিক এবং যথাযথ হয়নি। এবিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেন। তিনি তাহেরপুর পৌর আওয়ামী লীগের বিদ্যমান কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্ব-স্ব পদে সাংগঠনিক দায়িত্ব পালন নিরবিচ্ছিন্ন বহাল থাকবে বলে সাংগঠনিক নির্দেশনা দান করেন।
এছাড়াও পরিপত্রে আরো উল্লেখ্য করা হয়, বাগমারা উপজেলা আওয়ামী লীগ কর্তৃক তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণকারী সহ-সভাপতি এবং যুগ্ম-সাধারণ সম্পাদকদ্বয় তাঁদের উপর অর্পিত দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ পূর্বক তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে লিখিতভাবে স্বীকারোক্তি পত্রের কপি জেলা আওয়ামী লীগের নিকট দাখিল করেছেন।
সুতরাং, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্বরত সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মনসুর এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ’ই যথারীতি নিরবিচ্ছিন্নভাবে স্ব-স্ব পদে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব পালন করবেন মর্মে সিদ্ধান্ত জানানো হলো।
পরিপত্রের অনুলিপি বাগমারা উপজেলা আওয়ামী লীগসহ কেন্দ্রীয় আওয়ামী লীগকে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!