1. admin@auchsangbad.com : admin :
নান্দাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

নান্দাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

সুমন ভট্টাচার্য
ময়মনসিংহের নান্দাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর ফাইনাল খেলা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতিহার অনুযায়ী ক্রীড়াকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিশু ও যুবকদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখা সম্ভব হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও জানান, নান্দাইলে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য ইতোমধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে ডিও লেটার দেওয়া হয়েছে। দ্রুতই স্টেডিয়ামের স্থান নির্ধারণ করে কাজ বাস্তবায়ন করা হবে। এছাড়া এলাকার বিভিন্ন ক্রীড়া ক্লাবের উন্নয়নে কাজ চলছে বলেও তিনি জানান।তিনি বলেন, শিশুরা শুধু শ্রেণিকক্ষে নয়, খেলার মাঠেও নিজেদের মেধা ও দক্ষতার প্রমাণ দেবে। এখান থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে।অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক পল্লব রায়, নাজমুল হাসান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, ওসি আজাহারুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
খেলায় ধারাভাষ্য দেন এমএ মুরাদ ও জসিম উদ্দিন। প্রধান রেফারি তছলিম আহম্মেদ সুনুর পরিচালনায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।ফাইনালে উত্তর জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল এবং আচারগাঁও উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে দেওয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ও সিংরইল দক্ষিণপূর্ব কুচুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!