1. admin@auchsangbad.com : admin :
জুলাই যোদ্ধা দেলোয়ার হোসাইনের নামে মিথ্যা, ভূয়া সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

জুলাই যোদ্ধা দেলোয়ার হোসাইনের নামে মিথ্যা, ভূয়া সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক.

কিশোরগঞ্জের সন্তান জুলাই যোদ্ধা দেলোয়ার হোসাইনের নামে মিথ্যা, ভূয়া সংবাদ প্রচার করে ব্লাকমেইলিংসহ মব সৃষ্টি ও হয়রানীমূলক মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভোগী। শনিবার দুপুরে কুটুরিয়া বাসষ্টেশান সংলগ্ন আশুলিয়া সাভারে অবস্থিত রাবেয়া রেফ্রিজারেশনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন বিষয় সাংবাদিকদের নিকট তুলে ধরেন।

সম্মেলন তিনি বলেন,আমি দেলোয়ার হোসাইন,পিতা মো: আবদুর রহমান,দক্ষিন পাঠধা নয়াপাড়া,বৌলাই কিশোরগঞ্জ সদরে আমার পৈত্রিক নিবাস। কর্মসূত্রে কুটুরিয়া বাসষ্টেশান সংলগ্ন আশুলিয়া সাভারে বসবাস করি,পেশায় একজন প্রশিক্ষক এবং রেফ্রিজারেশন সার্ভিস ব্যাবসার সঙ্গে যুক্ত করেছি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে। সাভারে অবস্থিত রাবেয়া রেফ্রিজারেশনের প্রতিষ্ঠাতা।

আমি ২০২৪ সালের জুলাই আন্দেলনে সাভার আশুলিয়া থেকে সক্রিয়ভাবে অংশগ্রহন করি। বর্তমানে আমার শরীরে গুলি রয়েছে , প্রয়োজন উন্নততর চিকিৎসা। আমি জুলাই যোদ্ধা হিসেবে সরকারী গেজেটেটভুক্ত একজন ভাতাভোগী। আমার গেজেট নং ৬৬৫। সাভার থেকে আমি জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সন্ত্রাসী ও পুলিশের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হই।

আমি পেশায় একজন আরএসি প্রশিক্ষক এবং রেফ্রিজারেশন সার্ভিসের ব্যাবসা সঙ্গে যুক্ত আছি বিধায় সংগ গত কারণে আমি আরএসি টেকনিশিয়ান দের মৌলিক অধিকার,নিরাপদ কর্মপরিবেশ,ন্যায্য বেতন ভাতা,আধুনিক প্রশিক্ষণ, চিকিৎসা সহায়তা এবং মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণ,সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার,এসি বিস্ফোরণে অপমৃত্যু বন্ধ সহ প্রাসঙ্গিক ও যৌক্তিক দাবী নিয়ে দীর্ঘ প্রায় ৮ বছরেরও অধিক সময় যাবত সোচ্চার আছি । এতে একটি শক্তিশারী সিন্ডিকেট ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এই দাবী দাওয়া যেন আদায় না হয় তার জন্য গোপনে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আমার সঙ্গে মব করে আমাকে মিথ্যা মামলায় ফাসিয়ে আমাকে কারাভোগ করায় এতে আমি শারিরীক মানুষিক অর্থনৈতিক এবং ব্যাবসায়ীক ভাবে মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হই।

এতে আমি সামাজিক ভাবেও অনেক হেয় প্রতিপন্ন হই,আমার  সামাজিক মান-মর্যাদা ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে আমার সঙ্গে যে অমানবিক নির্যাতন করা হয়েছে । বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আত্মীয় পরিচয়ে,প্রশাসনকে প্রভাবিত করেছে তারা মিডিয়াকে প্রভাবিত করেছে,সুপরিকল্পিত ভাবে তারা আমার বিভিন্ন প্রকারের ক্ষতি করেছে,এখন পর্যন্ত তারা আমাকে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে,আমি যদি এই বিষয়ে মামলা করি বা প্রতিবাদ করি তাহলে আমাকে মাদক মামলা,ধর্ষণ মামলা অথবা আরও জটিল কোন মামলায় ফাসিয়ে জেলে পাঠাবে।

আমি আমার জীবন নিয়ে সংকায় আছি আমার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদেরকেও হুমকি দেওয়া হচ্ছে যে তাদেরকেও ক্ষতি করা হবে।তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ জানাচ্ছি। একজন জুলাই যোদ্ধা হিসেবে জুলাই আন্দোলনে অংশ গ্রহণ করেছি বিধায় বাংলাদেশ সৈরাচার মুক্ত হয়েছে আপনি প্রধানমন্ত্রী হতে পেরেছেন এবং বিএনপি আজ সরকার গঠন করতে পেরেছে।

সুতরাং আমরা জুলাই যোদ্ধা যারা আছি শুধু আমি না আমার মতো এরকম আরও অসংখ্য জুলাই যোদ্ধাকে পরিকল্পিত ভাবে আওয়ামী সিন্ডিকেট আওয়ামী সন্ত্রাসীরা পুলিশকে প্রভাবিত করে এবং পুলিশ আর্থিক ভাবে লাভবান হবে বিভিন্ন মিথ্যা মামলায় আমাদেরকে ফাসিয়ে জেলে পাঠাচ্ছে, যার একজন প্রত্যক্ষ সাক্ষী আমি নিজে।

আজকে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং সেক্টরে এসি বিস্ফোরণ হচ্ছে ২০২০ থেকে এখন পর্যন্ত প্রায় ৪৫০টির বেশি এসি ও রেফ্রিজারেটর সংক্রান্ত দূর্ঘটনা এবং বিস্ফোরণ হয়েছে এতে অংশ সাধারণ ব্যবহার কারি ও এসি টেকনিশিয়ান আহত নিহত হয়েছে যার বেশিরভাগ ক্ষেত্রে কাউকে কোনো চিকিৎসা সহায়তা বা মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হয়নি  যা মিডিয়াতে কখনো ফলাও করে প্রচারিত হয়নি।

আমি দেলোয়ার হোসাইন বাংলাদেশ আরএসি জাতীয় ঐক্যের আহবায়ক হিসেবে জনসচেতনতামূলক ভাবে এই বিষয় গুলো এবং এসি বিস্ফোরণে করনীয় কি নকল এসি চেনার উপায় এসি ক্রয়ের ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে কি ধরনের ডকুমেন্টস সংগ্রহ করতে হবে সেই তথ্য গুলো মানুষের মাঝে আমি তুলে ধরি এতে সিন্ডিকেট চক্র ক্ষিপ্ত হয়ে আমাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য, আমাকে সারাজীবন জেলে ভরে রাখার জন্য আমাকে মেরে ফেলার জন্য পূর্বেও চেষ্টা করেছে এখন পর্যন্ত তাদের চেষ্টা অব্যাহত আছে।

সুতরাং আরএসি সেক্টরে এসি বিস্ফোরণ গ্যাস সিন্ডিকেট এবং অপমৃত্যুর ব্যাপারে একটি সুষ্ঠু তদন্ত প্রয়োজন কিভাবে এক সিলিন্ডার ব্যাসের মূল্য ৩৫/৪০ হাজার টাকা হয় তা বের করা উচিৎ এইসকল সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললেই হামলা মামলা ভুয়া নিউজ ছড়িয়ে প্রতিবাদীদেরকে কঠোর ভাবে দমন করে রাখা হচ্ছে । আমি একজন ভুক্তভোগী হিসেবে এই ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদেরকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!