1. admin@auchsangbad.com : admin :
ত্রিশালে জাতীয়ভাবে নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপনের উদ্যোগ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ত্রিশালে জাতীয়ভাবে নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপনের উদ্যোগ

  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পঠিত

সুমন ভট্টাচার্য
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম,এমপি জানিয়েছেন,ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্থানে তাঁর ১২৭তম জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থেকে উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।শনিবার সকালে ত্রিশাল নজরুল অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী ২০২৬ উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন,ময়মনসিংহ ঐতিহ্যগতভাবে শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ একটি অঞ্চল। দেশের সাংস্কৃতিক অঙ্গনকে নতুনভাবে বিকশিত করতে হলে সুস্থ ধারার চর্চা জোরদার করতে হবে। সংস্কৃতির নামে কোনো ধরনের অশ্লীলতা বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেন। বিশেষ করে যাত্রাপালার নামে কোথাও অশ্লীলতা হলে তা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান।তিনি আরও বলেন,সংস্কৃতি শুধু গান-বাজনায় সীমাবদ্ধ নয়,মানুষের আচরণ,কথা বলার ধরনসহ জীবনযাপনের প্রতিটি দিকই সংস্কৃতির অংশ। তাই আগামী প্রজন্মকে ছোটবেলা থেকেই এসব মূল্যবোধে গড়ে তুলতে স্কুল-কলেজে সাংস্কৃতিক চর্চা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সংস্কৃতি অঙ্গনের স্থবিরতা দূর করতে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন,ময়মনসিংহকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে পাইলট প্রকল্পের মাধ্যমে এখান থেকেই সাংস্কৃতিক উন্নয়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী,এমপি বলেন,প্রায় দুই দশক ধরে ময়মনসিংহবাসী জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত ছিল। এবারের আয়োজন সেই বঞ্চনা কিছুটা হলেও ঘোচাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, অনুষ্ঠানটি হবে আধুনিক, শালীন ও রুচিশীল। প্রধানমন্ত্রীর উপস্থিতির সম্ভাবনা থাকায় আয়োজনকে ‘এলিগ্যান্ট ও ক্লাসি’ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে কোনো অপচয় না করে জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে।তিনি আরও জানান,আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য এই জাতীয় আয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হবে এবং ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি গৌরবজনক দৃষ্টান্ত স্থাপন করবে।ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী,এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান। এছাড়া বিভিন্ন আসনের সংসদ সদস্য,প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!