1. admin@auchsangbad.com : admin :
হোসেনপুরে শিলাবৃষ্টি ও ঝড়ে তাণ্ডব: সিদলার কৃষকের মাথায় হাত,খোঁজ নেয়নি কৃষি অফিস - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

হোসেনপুরে শিলাবৃষ্টি ও ঝড়ে তাণ্ডব: সিদলার কৃষকের মাথায় হাত,খোঁজ নেয়নি কৃষি অফিস

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

এস কে শাহীন নবাব-হোসেনপুর( কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের হোসেনপুরে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে মাঠের পর মাঠ উঠতি ফসল ও বুট্রা ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সিদলা ইউনিয়নের স্থানীয় কৃষকরা। তবে প্রাকৃতিক এই বিপর্যয়ের পরও এখন পর্যন্ত স্থানীয় কৃষি অফিস থেকে কোনো কর্মকর্তা কৃষকদের খোঁজ নিতে আসেননি বলে অভিযোগ উঠেছে।ক্ষয়ক্ষতির চিত্র ​গত কয়েক দিন যাবৎ
রাতের প্রবল ঝড়ে হোসেনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বিশেষ করে নিম্নাঞ্চলগুলোতে ব্যাপক তাণ্ডব চলে। ঝড়ে ফসলের যে ক্ষতি হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ​বোরো ধান বাতাসের তীব্রতায় ধান গাছ মাটিতে লুটিয়ে পড়েছে। অনেক স্থানে শিলাবৃষ্টির কারণে ধানের শীষ ঝরে গেছে।ভুট্টা ও শাকসবজি ঝড়ে ভুট্টা ক্ষেত লণ্ডভণ্ড হয়ে গেছে। এছাড়া গ্রীষ্মকালীন সবজি যেমন—ঝিঙে, চিচিঙ্গা ও করলার মাচা ভেঙে পড়েছে।লিচু ও আম: ঝোড়ো হাওয়ায় আম ও লিচুর গুটি ঝরে পড়ায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন বাগান মালিকরা।কৃষকদের আর্তনাদ ​উপজেলার সিদলা ইউনিয়ন টান সিদলা,নামা সিদলা, মেচেরা গ্রাম সহ বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করেন।বিভিন্ন গ্রামের কৃষক কামরুল ইসলাম,মোঃ নূর উদ্দিন,জসিম পাটান,গোলাপ পাটান,আলমগীর,আবুল হোসেন,আজিজুল,সাঈদুল ইসলাম,জলিল মিয়া,কাঞ্চন মিয়া,ফারুক,কামাল,সোহেল,ওয়াহিদ,বাদল,ফারুক,খোকন,আমিনুল,নজরুল ইসলাম,হজরত আলী সহ অনেকই জানান,ধার-দেনা করে হাড়ভাঙ্গা খাটুনি দিয়ে ফসল ফলিয়েছিলেন। কিন্তু এক রাতের ঝড়ে সব শেষ হয়ে গেছে।এক কৃষক আক্ষেপ করে বলেন, “ঝড়ে আমার সব শেষ হয়ে গেছে,এখন পরিবারের মুখে কী তুলে দেব জানি না। অথচ আজ সারাদিন পার হয়ে গেলেও কৃষি অফিসের কেউ আমাদের একটু সান্ত্বনা দিতে বা ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে আসেনি।”এ দিকে সিদলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন,সাবেক ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম ৮ নং ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাপ মিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মধু কিস্তি ও ​স্থানীয়দের অভিযোগ,প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে উপস্থিত থেকে পরামর্শ দেওয়ার কথা থাকলেও হোসেনপুরে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। কৃষকরা যখন দিশেহারা হয়ে সরকারি সহায়তার আশায় পথ চেয়ে আছেন, তখন কৃষি অফিসের এমন নিরবতা ও দায়িত্বহীনতাকে চরম উদাসীনতা হিসেবে দেখছেন সচেতন মহল।এ বিষয়ে স্থানীয় ফিল্ট কৃষি কর্মকর্তার সাথে মোটো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। কৃষকদের দাবি, দ্রুত যেন সরকার ও কৃষি বিভাগ সরেজমিনে তদন্ত করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় এবং প্রয়োজনীয় আর্থিক প্রণোদনার ব্যবস্থা করে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!