1. admin@auchsangbad.com : admin :
‎জনবল সংকটে হোসেনপুর ইউএনও অফিস—তবুও থেমে নেই সেবা কার্যক্রম দ্রুত নিয়োগের দাবি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

‎জনবল সংকটে হোসেনপুর ইউএনও অফিস—তবুও থেমে নেই সেবা কার্যক্রম দ্রুত নিয়োগের দাবি

  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৭২ বার পঠিত

আফজালুর রহমান উজ্জ্বল স্টাফ রিপোর্টার

‎কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে  দীর্ঘদিন ধরে তীব্র জনবল সংকট বিরাজ করছে। প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারী না থাকায় নাগরিক সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হলেও সীমিত জনবল নিয়েই দায়িত্বশীলতা ও আন্তরিকতায় সেবা দিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা।
‎
‎তবে এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে যেকোনো সময় সেবার মান ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন উপজেলা বাসি।
‎অফিস সূত্রে জানা যায়,প্রশাসনিক কর্মকর্তা পদে ১ জন,সার্টিফিকেট সহকারী ১ জন,জারীকারক ২ জন,নৈশ্য প্রহরী ২ জন,এবং দপ্তরী ১ জন পদ প্রায় এক বছর ধরে শূন্য রয়েছে। এছাড়াও উপ-প্রশাসনিক কর্মকর্তা ২ জন এবং অফিস সহকারী ২ জন পদ গত এক মাস ধরে খালি পড়ে আছে।
‎
‎এতগুলো গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকা সত্ত্বেও কর্মরত জনবল বাড়তি চাপ সামলে সেবা কার্যক্রম সচল রেখেছেন।প্রতিদিন অসংখ্য সেবা প্রত্যাশী মানুষের ভিড় সামলাতে গিয়ে তাদের হিমশিম খেতে হলেও দায়িত্বে কোনো অবহেলা দেখা যায়নি। অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের বাইরেও কাজ করে সাধারণ মানুষকে সেবা দিচ্ছেন তারা,যা সত্যিই প্রশংসনীয়।
‎
‎তবে বাস্তবতা হলো, এই সীমিত জনবল দিয়ে দীর্ঘদিন সেবা কার্যক্রম সচল রাখা কঠিন হয়ে পড়ছে। গুরুত্বপূর্ণ নথিপত্র প্রস্তুত, আবেদন নিষ্পত্তি ও প্রশাসনিক কার্যক্রমে বিলম্বের ঝুঁকি বাড়ছে। ফলে ভুক্তভোগীদের মাঝে কিছুটা অসন্তোষও তৈরি হচ্ছে।সেবা নিতে আসা কয়েকজন জানান,কর্মকর্তারা আন্তরিক, কিন্তু লোকবল কম থাকায় অনেক সময় অপেক্ষা করতে হয়। দ্রুত জনবল বাড়ানো জরুরি।
‎
‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন,জনবল সংকট থাকা সত্ত্বেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন সেবার মান ঠিক থাকে। যারা দায়িত্বে আছেন তারা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছেন। তবে দীর্ঘমেয়াদে সেবার মান ধরে রাখতে শূন্য পদগুলো পূরণ করা অত্যন্ত জরুরি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
‎
‎স্থানীয় সচেতন মহল মনে করেন, এখনই প্রয়োজনীয় পদগুলোতে নিয়োগ না দিলে ভবিষ্যতে সেবার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জনসেবার স্বার্থে দ্রুত জনবল নিয়োগের দাবি জানিয়েছেন তারা।উপজেলাবাসীর প্রত্যাশা, কাঙ্খিত এই সেবার ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ যেন গ্রহণ করেন ।
‎

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!