
নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ)
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হোসেনপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬শে মার্চ ভোরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।এই উপলক্ষে হোসেনপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খান হোসেনপুর উপজেলাবাসীসহ দেশের সকল স্তরের জনগণকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এক বিবৃতিতে তিনি বলেন, “২৬শে মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে আমি পরম শ্রদ্ধায় স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। পাশাপাশি শ্রদ্ধা জানাই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়েছি।”উপজেলা বিএনপি’র নেতা-কর্মীরা জানান, হোসেনপুর উপজেলা বিএনপি’র পক্ষ থেকে দিবসটি উপলক্ষে দিনব্যাপী দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শুভেচ্ছা বার্তায় মোঃ কামরুজ্জামান খান আরও উল্লেখ করেন যে,গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে হোসেনপুর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।