
সুমন ভট্টাচার্য ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর নির্দেশে ওসি আব্দুল মজিদ দিকনির্দেশনা মুক্তাগাছা থানা পুলিশের অভিযানে দুই ঘন্টার মধ্যে তিন জন অটো ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।
গত ১৪/৪/২০২৩ তারিখ রাতে মুক্তাগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মুক্তাগাছা থানা পুলিশ অফিসার ফোর্স সঙ্গীয় তিনজন ছিনতাইকারীদের গ্রেপ্তারসহ ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার করেন এবং ছিনতাই কাজে ব্যবহৃত চাকু উদ্ধার করেন। ছিনতাইকারীরা হল আব্দুল আলিম (২৮), মোঃ নুরুল আমিন (২২) উভয় পিতা আব্দুল বাসেদ,বিজয় চন্দ্র দাস(,২০) পিতা বিশ্ব চন্দ্র দাস সর্ব সাং বিলসিংলা,থানা-মুক্তাগাছা,জেলা ময়মনসিংহ। আসামিদের বিরুদ্ধে দঃবিঃ৩৯৪/৫০৬ ধারায় মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।ওসি আব্দুল মজিদ জানান,মুক্তাগাছা থানা পুলিশ মাদক জুয়া চুরি ছিনতাই সহ অপরাধ দমনে একযোগে কাজ যাচ্ছে।এসবের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।