1. admin@auchsangbad.com : admin :
‎কেন্দুয়ায় সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় মামলা আসামী গ্রেফতারের দাবি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

‎কেন্দুয়ায় সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় মামলা আসামী গ্রেফতারের দাবি

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পঠিত

মোঃ মহিউদ্দিন সরকার,কেন্দুয়া(নেত্রকোনা)
‎
‎নেত্রকোনার কেন্দুয়ায় সাংবাদিক কোহিনুর আলম (৩৭),পিতা-মৃত মতিউর রহমান,সাং-কান্দিউড়া,থানা-কেন্দুয়া,জেলা-নেত্রকোণা লাঞ্চিত হওয়ার ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে,আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিক মহল।
‎
‎১০ মার্চ মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে নেত্রকোনার কেন্দুয়া থানায় অভিযুক্ত জামিরুল হক(৫০)পিতা-আব্দুর রহিম,সাং-নল্লা,কেন্দুয়া পৌরসভা,থানা-কেন্দুয়া,জেলা-নেত্রকোণা(সাবেক ছাত্রলীগ নেতা)কে আসামি করে মামলা রুজু করা হয়।
‎মামলার বাদী কোহিনুর আলম (৩৭),পিতা-মৃত মতিউর রহমান,সাং-কান্দিউড়া,থানা-কেন্দুয়া,জেলা-নেত্রকোণা অভিযোগে বলেন- জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় দায়িত্ব পালন করিয়া আসিতেছি। বিবাদী ০৫ আগস্ট ২০২৪ খ্রিঃ আগে ও পরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি ভেঙ্গে যাওয়ার পর নতুন কমিটি গঠন হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে আমি তথ্য সংগ্রহ করি। কিন্তু আমি সংগৃহিত তথ্যের সংবাদ প্রকাশ না করায় বিবাদী আমার প্রতি ক্ষোভ পোষন করিয়া আসিতেছিল। উক্ত ক্ষোভের বশবর্তি হয়ে ঘটনার তারিখ ও সময়: ইং-০৯/০৩/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় কেন্দুয়া পৌরসভাধীণ সোনালী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর মোটর সাইকেল যোগে যাওয়ার পথে উক্ত বিবাদীর আমার পথরোধ করে। আমি উক্ত বিবাদীকে আমার পথরোধ করার কারণ জানতে চাইলে বিবাদী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ আমার সাংবাদিকতার পেশা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে মানহানী করে। আমি বিবাদীকে গালিগালাজ করতে নিষেধ করিলে উক্ত বিবাদী ক্ষিপ্ত হইয়া যায় এবং আমাকে হত্যার উদ্দেশ্যে ডান কানের লতিকার নীচে ঘুষি মারলে আমি মোটর সাইকেল হইতে মাটিতে পড়ে গেলে উক্ত বিবাদী আমাকে কিল-ঘুষি মেরে শরীরে বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। পরবর্তীতে আমি ডাক চিৎকার শুরু করিলে আশেপাশের লোকজন বিবাদীকে দোহাই দোস্তর করে বিবাদীর কবল হইতে আমাকে রক্ষা করে।পরবর্তীতে উক্ত বিবাদী আমি কিভাবে সাংবাদিকতা করবো তা দেখে নিবে এবং আমাকে সুযোগ মতো পাইলে খুন করিয়া লাশ গুম করিবে বলিয়া হুমকী প্রদান করিয়া চলিয়া যায়।পরবর্তীতে উপরোক্ত সাক্ষীগনদের সহায়তায় আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়া এবং আমার সহকর্মীদের সাথে আলোচনা করে থানায় আসিয়া অভিযোগ দায়ের করি।তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন- আমি পেশায় সাংবাদিক,সাংবাদিকের দায়িত্ব হলো সমাজের বিভিন্ন সমস্যা মোকাবিলায় তথ্য সংগ্রহ করা।আর সেই তথ্য সংগ্রহ করতে গিয়ে অনেক বাধা সম্মুখীন হতে হয়। দেশের মানুষের কল্যানের জন্য আমরা সর্বদা সত্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করি। আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো যে আমাকে লাঞ্চিত করে আমার মানহানি ও শারিরীক নির্যাতন করেছে থাকে দ্রুত গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করান।
‎
‎কেন্দুয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের দাবি দ্রুত আসামীকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে সমাজে ন্যায় প্রতিষ্টা করে আাইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য জোর দাবী জানানো হয়েছে।অন্যতায় সাংবাদিকরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!