
ডা.শহীদুল ইসলাম
রমজানের শেষ দশক,নাজাতের পয়গাম।
রহমতে ভরা রাতগুলো,ইবাদতে আরাম।
গুনাহ মাফের সুযোগ এসেছে,হৃদয়ে জাগুক আশা।
জাহান্নাম থেকে মুক্তি,জান্নাতের ভালোবাসা।
লাইলাতুল কদরের খোঁজে,বিনিদ্র রজনী।
ইতিকাফে মগ্ন,আল্লাহর ধ্যানে মনি।
হে আল্লাহ! কবুল করো,আমাদের মিনতি।
নাজাতের পথে দাও,চিরন্তন গতি।
অশ্রু ঝরে নয়নে,ভয়েরই ছাপ।
ক্ষমো হে দয়াময়,সব গুনাহ পাপ।
রহমতের বাতাস,বয়ে যাক সারাদিন।
তোমার দয়ায় বাঁচাও,মোদের দ্বীন।
নেক আমল করার,তৌফিক দাও প্রভু।
সরল পথটি দেখাও, ভুলব না কভু।
ঈদ আনন্দ আসুক,পবিত্রতার মাঝে।
নাজাত পেয়ে ধন্য,সবার জীবন সাজে।