1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে স্কুল শিক্ষার্থী স্মৃতির রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যাকাণ্ড - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কটিয়াদীতে স্কুল শিক্ষার্থী স্মৃতির রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যাকাণ্ড

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

এ.এস‌.এম.হামিদ হাসান,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুলশিক্ষার্থী সুমাইয়া আক্তার স্মৃতি (১৬)-র মৃত্যু নিয়ে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। কেউ বলছেন আত্মহত্যা আবার কেউ বলছেন এটি হত্যা৷ পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে ঘটনার সঠিক বিচার ও হত্যা মামলা নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

তবে নিহত স্মৃতির পরিবার ও স্থানীয়রা বলছেন ‎মূলত ঘটনাটিকে অপমৃত্যু দেখিয়ে ধামাচাপা দেওয়ার পাঁয়তারা চলছে।

‎ঘটনার পাঁচদিন অতিবাহিত হলেও,এখন পর্যন্ত এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন না হওয়ায় এবং অভিযুক্তদের আটক না করায় হতাশা প্রকাশ করেছে পরিবারের লোকজন।

‎লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা এলাকায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছে নিহত স্মৃতির পরিবারের লোকজন।

‎পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই এলাকার সোহেল মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার স্মৃতি (১৬) ও বাবুল মিয়ার ছেলে আকরাম হোসেন (১৯) দুজনই একই স্কুলের শিক্ষার্থী। তাদের দুজনের বাড়ি পাশাপাশি গ্রামে।সহপাঠী হওয়ার সুবাদে প্রায় এক বছর আগে তাদের মধ্যে গভীর সম্পর্কের সৃষ্টি হয়। তাদের এই অবাধ মেলামেশার বিষয়টি সবার নজরে আসে। পরবর্তীতে বিষয়টি নিয়ে স্কুলের শিক্ষকরা তাদের অনেক সময় বুঝানোর চেষ্টা করলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

‎সর্বশেষ গত ৩ জুন ২০২৫ তারিখে বন্ধু আকরামের ডাকে বাড়ি থেকে পালিয়ে যায় সুমাইয়া আক্তার স্মৃতি। এরপর মেয়ের পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করে। পরে তারা নিজেরাই বিয়ে করে আকরামের বাড়িতে বসবাস করছিল। কিন্তু স্মৃতির স্বজনরা বিষয়টি মেনে নিতে পারেননি। ‎ছোটোবেলা থেকেই স্মৃতি তার দাদুর বাড়িতে থাকত। অনেক আগেই তার পিতা-মাতার বিচ্ছেদ হয়ে যায় এবং তারা আলাদা স্থানে বসবাস করছেন। ফলে মেয়ের দেখাশোনা নিয়মিত কেউ করতেন না।

‎সর্বশেষ ৪ মার্চ বুধবার ভোরে আকরামের বাড়ি থেকেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী আকরামসহ তার পরিবারের সবাই গা ঢাকা দিয়ে আছে।

লোহাজুরী পূর্বচর পাড়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এম মহিবুর রহমান বলেন,তারা দুজনই ভালো শিক্ষার্থী ছিল। তাদের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল। আমরা শিক্ষকরা অনেকবার তাদের বুঝিয়ে ফিরিয়ে আনতে চেষ্টা করলেও সফল হইনি। এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া আক্তার স্মৃতির মৃত্যুকে আমিও স্বাভাবিক মনে করছি না। বিষয়টি সঠিকভাবে তদন্ত হওয়া প্রয়োজন।

‎সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে মৃত স্মৃতির ফুফু তামজিমা আক্তার বলেন,এই মৃত্যুকে আমরা স্বাভাবিক মনে করছি না। প্রায় ৮ মাস আগে আমাদের ইচ্ছার বিরুদ্ধে ভাতিজিকে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করা হয়। তখন আমরা একটি অভিযোগ দিয়েছিলাম। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা। তার ঝুলন্ত লাশ দেখে আত্মহত্যার মতো কোনো আলামত পাওয়া যায়নি। শরীরে আঘাতের দাগ ছিল। আমরা হত্যা মামলা করতে গেলেও আমাদের মামলা নেওয়া হচ্ছে না। লাশ উদ্ধারের সময় একটি স্বাক্ষর নিয়ে এটিকে অপমৃত্যু মামলা দেখানো হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং অপরাধীদের গ্রেপ্তার দাবি করছি। এসময় উপস্থিত ছিলেন,স্মৃতির চাচা মতিউর রহমান,দাদি হোসনে আরা বেগম,আত্মীয় তারিকুর রহমান মিটনসহ অনেকেই৷

এ বিষয়ে অভিযুক্ত স্বামী আকরাম হোসেন ও তার পরিবারের বক্তব্য নিতে গেলে তাদের বাড়িতে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে কল করলেও নম্বর বন্ধ পাওয়া যায়।এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মাহবুবুর রহমান বলেন,থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে মামলা নেওয়া হচ্ছে না এ অভিযোগটি সঠিক নয়।এই মৃত্যুর ঘটনার বিষয়টির তদন্ত চলমান রয়েছে। সেইসাথে আমরা বিষয়টি আন্তরিকতার সঙ্গে দেখছি। এবং তদন্তের সঠিক তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!