
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়,দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাজস্ব শাখায় অবৈধ তদবির করার চেষ্টা করে আসছিল একটি চক্র।
অতিরিক্ত জেলা প্রশাসক কোনো ধরনের অনৈতিক বা বেআইনি সুপারিশে সাড়া না দেওয়ায় সম্প্রতি তাকে লক্ষ্য করে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিষয়টি প্রশাসনের নজরে এলে অপপ্রচার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।ময়মনসিংহের সচেতন মহলের অনেকে জানান,আজিম উদ্দিন একজন দক্ষ,সৎ ও নীতিবান কর্মকর্তা। অবৈধ তদবিরে সাড়া না দেওয়াই তার বিরুদ্ধে অপপ্রচারের মূল কারণ বলে তারা মনে করেন।এদিকে,সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারমূলক পোস্ট প্রকাশের পর কমেন্টে অনেকেই এডিসি (রাজস্ব)-এর পক্ষে সাড়া দিয়েছেন। তারা তাকে ভদ্র ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন। সংশ্লিষ্টরা বলছেন,সত্য গোপন করে বিভ্রান্তি ছড়ানোর এ অপচেষ্টা দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন।