1. admin@auchsangbad.com : admin :
চৌদ্দগ্রাম পৌরসভায় কৃষকের মুখে হাসি ফুটাচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আরিফ সোলায়মান মজুমদার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

চৌদ্দগ্রাম পৌরসভায় কৃষকের মুখে হাসি ফুটাচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আরিফ সোলায়মান মজুমদার

  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩৪৭ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় কৃষি খাতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আরিফ সোলায়মান মজুমদার। তাঁর আন্তরিক নেতৃত্ব,নিষ্ঠা ও নিরলস পরিশ্রমে কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি পৌরসভার বিভিন্ন গ্রামে সরেজমিন পরিদর্শন করছেন। কৃষকদের দ্বারে দ্বারে গিয়ে আধুনিক চাষাবাদ পদ্ধতি,রোগবালাই দমন,সুষম সার প্রয়োগ,উন্নত বীজ নির্বাচন ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। তাঁর প্রত্যক্ষ তদারকিতে মাঠপর্যায়ে কৃষকরা সময়মতো সঠিক দিকনির্দেশনা পাচ্ছেন,যা কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলছে।

স্থানীয় কৃষকরা জানান,উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আরিফ সোলায়মান মজুমদারের নিয়মিত মাঠ পরিদর্শন ও পরামর্শের ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং ফসলের ক্ষতি কমছে। বিশেষ করে ধান ও মৌসুমি সবজি চাষে আধুনিক প্রযুক্তির প্রয়োগে তারা আগের তুলনায় বেশি লাভবান হচ্ছেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আরিফ সোলায়মান মজুমদার বলেন,“কৃষকদের পাশে থাকা এবং মাঠপর্যায়ে কাজ করা আমাদের দায়িত্ব। সরাসরি কৃষকের সাথে কাজ করলে প্রকৃত সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান দেওয়া সম্ভব হয়।”

পৌর এলাকায় কৃষি উন্নয়নে তাঁর এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সংশ্লিষ্টদের প্রত্যাশা,ধারাবাহিক এ উদ্যোগে চৌদ্দগ্রাম পৌরসভা কৃষি উৎপাদনে আরও এগিয়ে যাবে এবং কৃষকের জীবনমান উন্নত হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!